ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মাদক সেবনের দায়ে শাহরাস্তিতে যুবকের কারাদণ্ড Logo ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুরে চিকিৎসায় ভর্তুকি, মালয়েশিয়ায় স্কুল বন্ধ Logo নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী Logo বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইমরান সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার জেরে খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন Logo উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo দেশের অর্থনৈতিক স্বার্থে প্রণয়ন হচ্ছে জাতীয় বন্দর কৌশল: নৌপরিবহনমন্ত্রী Logo জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ Logo কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় Logo ফেনীতে পৃথক অভিযানে ৩৯ কেজি গাঁজা, ইয়াবা ও ইস্কাপসহ আটক ৪

পিরোজপুরে জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ বিষয়ক মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি

জেলায় নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ তদারকি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক- সাইফ -মিজান স্মৃতি সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা, পিরোজপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর ইসরাক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল আউয়াল, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাতটি উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলার সকল ডিপো ও ফিলিং স্টেশন এর  প্রতিনিধিরা।

এ সময় জেলা প্রশাসক তার বক্তব্যে জ্বালানি তেল বিতরণের ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানান। এর মধ্যে অন্যতম, জেলার প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হবে। হেলমেট ও রেজিস্ট্রেশন ছাড়া কোন মোটরসাইকেলে তেল দেয়া যাবে না। এখন থেকে প্রত্যেকটি যানবাহনকে স্লিপ ছাড়া তেল দেওয়া হবে না।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
২৫ বার পঠিত হয়েছে