1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফরিদপুরে ডায়রিয়ার প্রকোপ, আক্রান্ত দুই শতাধিক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৬ মে, ২০১৮

ডায়রিয়ায় ১২ ঘণ্টায় আক্রান্ত শতাধিক রোগী ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন আরও শতাধিক মানুষ। ফরিদপুর জেলা ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে ডায়রিয়ায় আক্রান্ত অনেক রোগী হাসপাতালটিতে আসছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফরিদপুর জেনারেল হাসপাতালে স্বল্প সংখ্যক ডায়রিয়া রোগীর আসন থাকায় অনেককে হাসপাতালের মেঝে ও বারান্দায় রাখা হয়েছে। অনেক রোগী হাসপাতালে সিট না পেয়ে প্রাইভেট ক্লিনিক কিংবা হাসপাতালে ভর্তি হচ্ছেন।

ফরিদপুর জেনারেল হাসপাতালের সেবিকা নূরুন নাহার বেগম জানান, শনিবার সকাল থেকে দুপুর সাড়ে বারটা পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ৭৩ জন। এছাড়াও অনেক রোগী এখানে সিট না পেয়ে অন্যত্র চলে গেছেন।

এ ব্যাপারে ফরিদপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. গনেশ কুমার আগওরাল জানান, ডায়রিয়া রোগীদের জন্য আমাদের সিট সংখ্যা রয়েছে ১৮টি, যা খুবই অপ্রতুল। গত দুই দিনে ফরিদপুর জেলা ছাড়াও বাইরে থেকে ডায়রিয়ার আক্রান্ত প্রচুর রোগী এসেছেন। আমরা সাধ্যমতো চিকিৎসা দেয়ার চেষ্টা করছি। তবে হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় সেবা দিতে একটু হিমশিম খেতে হচ্ছে।

ফরিদপুর জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ডা. সৈয়দ ওবায়দুর রহমান জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যেকোনো খাবার বিশেষ করে পানিসহ বিভিন্ন খাদ্য পণ্যের বিষয়ে বেশি করে সচেতন থাকতে হবে। তবেই ডায়রিয়া থেকে মুক্ত থাকা যাবে। তবে এটা নিয়ে শঙ্কার কিছু নেই বলে জানান তিনি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews