ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo সাংবাদিক রাজু আহমেদ বিজেএসএস ঢাকা কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য Logo সিএমএসএফ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: ওয়াসি আজম Logo আন্তর্জাতিক মানের প্যারা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার Logo নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী Logo লালমনিরহাটে মাদকসহ মোটরসাইকেল জব্দ বিজিবি’র Logo ওমানের সঙ্গে ইরানের হরমুজ পরিকল্পনা চূড়ান্তের পথে Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রাম দুবছর পেরিয়ে তিন বছরে পর্দাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী Logo বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের যাত্রা শুরু

বনানী কবরস্থানে সমাহিত হচ্ছেন আব্দুর রহমান

প্রতিনিধির নাম :

জীবন নিউজ, ঢাকা: সাবেক রাষ্ট্রপতি মৃত আব্দুর রহমান বিশ্বাসকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে। এর আগে গতকাল শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় বরিশাল জেলা স্কুল মাঠে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১১টায় ঢাকায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় জানাজা, বাদ জোহর হাইকোর্ট প্রাঙ্গণে তৃতীয় এবং বাদ আছর গুলশান আজাদ মসজিদে ৪র্থ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পঞ্চম নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন আব্দুর রহমান বিশ্বাস। গতকাল শুক্রবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর বনানীর বাসভবন থেকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আবদুর রহমান বিশ্বাসের গ্রামের বরিশালে।

উল্লেখ্য, ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে সেই সংসদ আব্দুর রহমান বিশ্বাসকে ১১তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে। ১৯৯৬ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭
৩১ বার পঠিত হয়েছে