1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিশ্বকাপ প্লে-অফ ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাক কোচের রাজবাড়ীতে ঈদ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান চলছে, কয়েকজন গ্রেফতার দোহায় বিস্ফোরণের শব্দ, একই সময়ে উপসাগরীয় দেশগুলো নতুন হামলার শিকার মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের প্রশান্ত মহাসাগরে মাদক বোট সন্দেহে মার্কিন হামলায় ৬ জনের প্রাণহানি আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ড. খলিলুর রহমানের যোগদান তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ

বর্ণাঢ্য আয়োজনে জেসিআই ঢাকা ইস্টের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

বাংলাদেশ জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) ঢাকা ইস্টের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজধানীর গুলশান ক্লাবে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। জেসিআইয়ের যাত্রার ২০ বছর উদযাপন করার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই জেসিআই ঢাকা ইস্টের জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে আসিব মুস্তাবা আকরামকে ২০১৯ সালের সভাপতি নির্বাচন করা হয়। উল্লেখ্য, ২০১৮ সালের সভাপতি ছিলেন মাহমুদ উন নবী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াকার এ চৌধুরী, জেসিআই ঢাকা ইস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ফাইয়াজ আতিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়াকার চৌধুরী। নতুন সভাপতি আসিব মুস্তাবা আকরাম সবাইকে শুভেচ্ছা জানান।

বিদায়ী সভাপতি মাহমুদ উন নবী বলেন, ‘এই সুযোগটাই আমার জন্য অনেক বড় পাওয়া। সবাইকে একত্র করে একসাথে কাজ করতে পাড়ার সুযোগটা আমি খুব উপভোগ করেছি।’ এতে ২০১৮ সালের হিস্ট্রি বুকের মোড়ক উন্মোচন ছিল বাড়তি আকর্ষণ। পাশাপাশি অপরাজেয় বাংলাদেশের খুদে শিল্পীদের নৃত্য ছিল অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক। বিজ্ঞপ্তি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews