1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বশেমুরবিপ্রবিতে বৃষ্টির মধ্যে শামিয়ানার নিচে ভর্তি পরীক্ষা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভর্তি পরীক্ষা চলছে বৃষ্টির মধ্যে শামিয়ানার নিচে।এদিকে সংবাদ সংগ্রহ করতে গেলে দায়িত্বরত শিক্ষক বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ‘সি’ এবং ‘এইচ’ ইউনিটে প্রায় ২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছে উন্মুক্ত স্থানে শামিয়ানার নিচে বৃষ্টিতে ভিজে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বৃষ্টির পাশাপাশি রয়েছে পর্যাপ্ত আলোর স্বল্পতা। আলোর স্বল্পতা দূর করতে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হলেও শিক্ষার্থী অনুযায়ী তা পর্যাপ্ত ছিল না। এতকিছুর মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে অনেক কষ্টে। বৃষ্টির পানিতে গুরুত্বপূর্ণ ওএমআর শিট ভিজে গেছে অনেকের। এদিকে এই সংবাদ সংগ্রহ করতে গেলে বাধা দেন দায়িত্বরত কয়েকজন শিক্ষক। এ সময় তারা সাংবাদিক দেখে নিরাপত্তার প্রশ্ন তোলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে সংবাদ সংগ্রহের জন্য কোন কক্ষে প্রবেশের প্রয়োজন হলে অনুমতির দরকার আছে। তাছাড়া বাইরের থেকে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে কারো বাধা দেও য়ার কথা না। এছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে বৃষ্টির কারণে শামিয়ানার নিচ থেকে অনেক শিক্ষার্থীকে অন্যত্র নিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews