1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর হরমুজ প্রণালিতে ‘জাহাজ চলাচল বাড়াতে’ সাহায্য করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ শিক্ষাখাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী কুমিল্লা সিটি করপোরেশনের নবাগত প্রশাসককে কুমিল্লা রাইফেলস ক্লাবের শুভেচ্ছা ও সম্মাননা কুমিল্লায় আধুনিক পার্ক ও রেইসকোর্স খালের উন্নয়ন কাজ পরিদর্শন: জেলা প্রশাসক ও সিটি প্রশাসকের দিকনির্দেশনা পারমাণবিক জ্বালানিতে স্বনির্ভরতার পথে ভারত

বার্সাকে রুখে দিল অলিম্পিয়াকোস

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১ নভেম্বর, ২০১৭

জীবন নিউজ, ডেস্ক: লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে অপরাজিত রেকর্ডটা ধরে রাখলেও সন্তুষ্টির হাসি নিয়ে ফিরতে পারল না বার্সেলোনা। ভালভের্দের সাবেক ক্লাব যে রুখে দিয়েছে কাতালানদের। অলিম্পিয়াকোসের মাঠে গোলশূন্য ড্র করেছে লিওনেল মেসির দল।

পরিসংখ্যান আর ম্যাচের ঘটনায় বোঝা যায় বার্সার আধিপত্য। ৭০ শতাংশ বল দখল, ১১টি শট নিয়ে ৬টিই লক্ষ্যে রাখা কিংবা ৬৫৩টি পাস। অলিম্পিয়াকোসের এই ম্যাচে অংশগ্রহণ বাদে কিছু ছিল না বলেই মনে হবে। কিন্তু কাজের কাজটা তারাই করেছে। বার্সেলোনার বিপক্ষে এই ড্রতে শেষ ষোলোয় ওঠার আশা বাঁচিয়ে রেখেছে গ্রিসের ক্লাবটি।

সার্জি রবার্তো আর ডেনিস সুয়ারেজকে শুরুর একাদশে রেখেছিলেন কোচ। কিন্তু বার্সার পাসিংয়ের বিপক্ষে ধৈর্য হারায়নি অলিম্পিয়াকোস। সে জন্যই মেসির দুর্দান্ত ড্রিবলিংগুলোর পরও জায়গা না ছেড়ে আক্রমণ প্রতিহত করতে পেরেছে তারা। বিরতির আগে চোট পেয়ে মাঠ ছাড়েন রবার্তো, মাঠে আসেন ফর্মে থাকা জেরার্ডো দেউলেফেউ। বিরতিতে যাওয়ার সময়ই একপেশে ম্যাচে বিরক্ত মনে হচ্ছিল মাঠের দর্শকদের।

বিরতির পরও সেই একই দৃশ্য। মেসি, সুয়ারেজদের মুহুর্মুহু আক্রমণের মুখে অবিচল দাঁড়িয়ে ছিলেন অলিম্পিয়াকোস ডিফেন্ডাররা। বাধা হয়ে দাঁড়িয়েছিল পোস্টও। ৬২ মিনিটে পাওলিনহোর বদলে মাঠে আসেন ইভান রাকিটিচ, ৭৯ মিনিটে ডেনিসের জায়গায় আন্দ্রে গোমেজ। কিছুতেই কিছু হলো না। ফুটবলে গোলপ্রেমী দর্শকদের একরাশ হতাশা উপহার দিল দুই দল।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews