1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে অবৈধ বিদেশি সিগারেট জব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান : মিলন জ্বালানি তেল বিক্রির বিধিনিষেধ তুলে নিলো সরকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের বৈঠক মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল

বিকালে বাংলাদেশে আসছে জাতিসংঘের প্রতিনিধি দল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে দেখতে আজ বাংলাদেশ আসছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। দুই দিনের সফরে বিকালে ঢাকায় আসছেন তারা।

গত ১২ এপ্রিল জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ সফরের কথা জানিয়েছিলেন। তিনি জানান, সফরকালে রোহিঙ্গা সংকটের বিভিন্ন বিষয় নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে।

নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্যের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলের সদস্যরা রবিবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

বাংলাদেশে সফরের পর ৩০ এপ্রিল মিয়ানমার সফরে যাবেন প্রতিনিধি দলটি। রাখাইন রাজ্যের যেসব এলাকা থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে সেসব এলাকা পরিদর্শন করবেন তারা। মিয়ানমার সরকার এরই মধ্যে তাদেরকে রাখাইন পরিদর্শনের অনুমতি দিয়েছে।

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার কতটা প্রস্তুত রাখাইনে ঘুরে সে বিষয়টিও খতিয়ে দেখবে প্রতিনিধি দল।

এর আগে ফেব্রুয়ারিতে জাতিসংঘের প্রতিনিধি দলের রাখাইনে পরিদর্শনে যাওয়ার কথা থাকলেও মিয়ানমার সেটি অগ্রাহ্য করে। এর মধ্যে জানুয়ারিতে বাংলাদেশের সঙ্গে প্রত্যাবাসন চুক্তি করলেও কার্যত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া শুরুই করেনি তারা।

এ চুক্তির পরও রাখাইনে গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে।মানবতাবিরোধী অপরাধের সব চিহ্ন বুলডোজারে নিশ্চিহ্ন করা হয়েছে। রাখাইনে আদর্শ বৌদ্ধ গ্রাম নির্মাণ চলমান রয়েছে বলেও খবর বেরিয়েছে। এর মধ্যেই জাতিসংঘ প্রতিনিধি দলটি রাখাইন যাচ্ছে।

গত বছরের আগস্টে বেশ কয়েকটি পুলিশি চেকপোস্টে হামলার জের ধরে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। অভিযানের নামে তারা বহু রোহিঙ্গাকে হত্যা করে ও রোহিঙ্গাদের শত শত বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেয়। নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয় সাত লক্ষাধিক রোহিঙ্গা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews