1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্বকাপের আগে ইতালির লোগো পরিবর্তন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭

২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টকে সামনে রেখে ২ অক্টোবর চার তারকাযুক্ত নতুন লোগো উন্মোচন করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। ইতালি ফুটবল ফেডারেশনের সভাপতি কার্লো টাভেচ্ছিও এ প্রসঙ্গে বলেন, আমাদের ইতিহাসকে সঙ্গী করে তিন বছর আগে শুরু হয়েছিল এফআইজিসি’র নতুন লোগো তৈরির কার্যক্রম। নতুন এই লোগোতে চারবারের বিশ্বকাপ শিরোপা জয়ের একটি দৃশ্যমান প্রমাণ উপস্থাপিত হবে। কারণ গোটা জাতিই এই গৌরবে গৌরবান্বিত। অন্য দিকে নতুন লোগো প্রকাশের পাশাপাশি আধুনিক ডিজাইনের ২০১৮ সালের বিশ্বকাপের জন্য জাতীয় দলের নতুন জার্সিও তৈরির কাজ চলছে। যেটি চলতি মাসের শেষ দিকে জনসম্মুখে উপস্থাপন করা হবে। ১৯১১ সালে প্রথমবারের মতো নীল জার্সি পরতে শুরু করে আজ্জুরিরা। এখন পর্যন্ত ব্রাজিল সর্বাধিক ৫টি বিশ্বকাপ শিরোপা জয় করেছে। তবে ব্রাজিল সর্বাধিক ৫টি বিশ্বকাপ শিরোপা জয় করলেও একটি কম শিরোপা নিয়ে পরের অবস্থানেই রয়েছে ইতালি। অবশ্য জার্মানিও চারবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বকাপের শিরোপা জয় করে ইতালি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews