1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্বের বৃহত্তম ভারতীয় ভিসা কেন্দ্র যমুনা ফিউচার পার্কে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৪ জুলাই, ২০১৮

এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে চালু হল বিশ্বের বৃহত্তম ভারতীয় ভিসা কেন্দ্র।

শনিবার বেলা ১১টার পর শপিংমলের গ্রাউন্ড মাইনাস-১ (বেজমেন্ট বি-১) দক্ষিণ কোর্টে এ ভিসা কেন্দ্রটি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

এ সময় উপস্থিত ছিলেন ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, যমুনা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম ও পরিচালক মনিকা ইসলাম।

এ ছাড়া যমুনা গ্রুপ, ভারতীয় হাইকমিশন ও ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন উদ্বোধনের পর কয়েকজন বাংলাদেশির হাতে প্রতীকী ভিসা তুলে দেন রাজনাথ সিং।

পরে সাংবাদিকদের হর্ষবর্ধন শ্রিংলা বলেন, যমুনা ফিউচার পার্কে অবস্থিত এ ভিসা কেন্দ্রটি বিশ্বের বৃহত্তম ভিসা কেন্দ্র। সাড়ে ১৮ হাজার বর্গফুট আয়তনের এ কেন্দ্রটিতে ৭০০ জনের মতো বসার ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বেশি ভিসা ইস্যু করা হয় বাংলাদেশ থেকে। গত বছর বাংলাদেশ থেকে ১৪ লাখ ভিসা ইস্যু করা হয়েছে। আর উপসাগরীয় অঞ্চল থেকে সাড়ে পাঁচ লাখ ভিসা ইস্যু করা হয়েছে।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ভিসার জন্য এখন আর রোদ-বৃষ্টিতে দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করতে হবে না। শীতাতপ নিয়ন্ত্রিত মনোরোম পরিবেশে সবাইকে সেবা দেয়া হবে।

ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্র জানিয়েছে, নতুন এ ভিসা আবেদন কেন্দ্রটি হবে ‘মডেল ভিসা কেন্দ্র’। সব ধরনের ভিসার আবেদন করা যাবে।

৪৮টি কাউন্টারে ভিসাপ্রত্যাশীদের সেবা দেয়া হবে। প্রতিদিন অন্তত ৬ হাজার ব্যক্তি পাসপোর্ট জমা দিতে পারবেন।

এ ছাড়া কম্পিউটার নিয়ন্ত্রিত টোকেন ভেন্ডিং মেশিন (প্রতীক্ষা সময় নির্দেশিত), আরামদায়ক বসার ব্যবস্থা, কফি, কোমল পানীয় ও খাবার সুবিধা রয়েছে।

জ্যেষ্ঠ নাগরিক, নারী, মুক্তিযোদ্ধা ও ব্যবসা ভিসা আবেদনের জন্য আলাদা কাউন্টার থাকছে।

একটি বিশেষ সহায়তা ডেস্ক এবং প্রিন্টিং, ফটোকপি ইত্যাদি সেবার জন্যও থাকছে বিশেষ কাউন্টার। সূত্রমতে, মতিঝিল ও উত্তরায় অবস্থিত ভিসা আবেদন কেন্দ্র আগামীকাল রোববার থেকে যমুনা ফিউচার পার্ক কেন্দ্রে প্রতিস্থাপিত হবে।

গুলশান ও মিরপুর রোড ভিসা আবেদন কেন্দ্র ৩১ আগস্টের মধ্যে স্থানান্তরিত হবে এখানে। এর পর থেকে ঢাকায় এটিই হবে একমাত্র ভিসা আবেদন কেন্দ্র।

পূর্বনির্ধারিত সাক্ষাৎকার সূচি (ই-টোকেন) ছাড়াই এখানে ভিসার আবেদন করতে পারবেন ভিসাপ্রত্যাশীরা।

যমুনা ফিউচার পার্ক সর্বাধুনিক, কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত ও সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত শপিংমল। এর মধ্যে এ ভিসা সেন্টার চালু হওয়ার খবরে ভিসাপ্রত্যাশীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

এতদিন রাজধানীর ভিসাপ্রত্যাশীরা রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে নানা দুর্ভোগের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা ভিসা সেন্টারগুলোর বাইরে লাইনে দাঁড়িয়ে আবেদন জমা ও পাসপোর্ট সংগ্রহ করে আসছিলেন। এ দুর্ভোগ থেকে মুক্তি মিলবে এখন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews