ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

বৃদ্ধাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

প্রতিনিধির নাম :

বরিশাল প্রতিনিধি : মেনোকা রানী (৬৫) নামের এক বিধবা নারীকে কুপিয়ে স্বর্ণালংকার লুট করে নেওয়া হয়েছে। গুরুত্বর অবস্থায় আহত বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামে। মঙ্গলবার দুপুরে হাসপাতালে শষ্যাশয়ী ওই গ্রামের মৃত বিমল চন্দ্র দাসের স্ত্রী বৃদ্ধা মেনোকা রানী অভিযোগ করে বলেন, রাতে মুরগীর খামারের দরজা লাগানোর সময় পার্শ্ববর্তী বাড়ির রফিকুল ও মাহিম নামের দুই বখাটে তাকে ঝাপটে ধরে দুই কান ছিড়ে কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় তাদের বাঁধা দিলে তাকে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
৪১ বার পঠিত হয়েছে