1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১

জীবন নিউজ ডেস্ক : রাজধানীতে মঙ্গলবার সকালে তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার অনেক সড়ক। যান চলাচল ব্যাহত হয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসগামীদের। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। বেলা ১২টা পর্যন্ত ঢাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে।

ভারী বৃষ্টিতে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, কারওয়ানবাজার, পান্থপথ ও তেজগাঁও এলাকার রাস্তায় হাঁটু পানি জমে থাকতে দেখা গেছে।

গণপরিবহন ও রিকশা সংকটে অফিস যেতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে অপেক্ষারত আহসার কবীর নামে এক যাত্রী বলেন, এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাচ্ছেন না। বৃষ্টির কারণে সিএনজি অটোরিকশাও ভাড়া চাচ্ছে তিনগুন বেশি।

রাস্তায় পানি জমে যাওয়ায় অনেক রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ফলে অনেকে সময়মতো অফিস যেতে পারেন নি।

আগারগাঁও থেকে রিকশা করে ফার্মগেটে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী জুয়েল আহমেদ বলেন, সকালের কয়েক ঘণ্টার বৃষ্টিতে যেন পুরো রাজধানীই ডুবে গেছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মতো অবস্থা নেই। রাস্তায় কোমড় পর্যন্ত পানি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews