ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বেটিং ও তথ্য ফাঁসের অভিযোগের তদন্তের মধ্যেই রিজওয়ানকে মাঠে ফেরার অনুমতি Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় ইরান সফরে যাচ্ছেন ল্যাভরভ Logo কিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় কমিটি, সভাপতি ইউএনও Logo সন্তানের জন্য স্বাস্থ্যকর ঢাকা গড়তে আন্তরিকভাবে কাজ করুন: সিটি কর্পোরেশনের কর্মীদের প্রধানমন্ত্রী Logo শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফেরার পথ খুলে দেওয়া হবে শহীদদের সঙ্গে গাদ্দারি: প্রধানমন্ত্রী Logo চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ১ Logo অস্তিত্বের প্রশ্নে ২৭ অক্টোবর প্রথমবার ভোট দেবেন ইসরাইলের আরব নাগরিক কাবাত Logo সৌন্দর্য ধরে রাখতে স্থানীয়দের দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo নানা সীমাবদ্ধতা কাটিয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে চিকিৎসাসেবার মান

বেটিং ও তথ্য ফাঁসের অভিযোগের তদন্তের মধ্যেই রিজওয়ানকে মাঠে ফেরার অনুমতি

খেলাধুলা ডেস্ক

অনলাইন বেটিং এবং ইংল্যান্ড সফরে ড্রেসিংরুমের তথ্য ফাঁস করার অভিযোগে মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে তদন্ত করছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। তদন্তের নিষ্পত্তি না হলেও, রিজওয়ানকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মাঠে ফেরার অনুমতি পেয়েই প্রথম শ্রেণির প্রেসিডেন্টস ট্রফির সপ্তম ও শেষ রাউন্ডে সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেডকে (এসএনজিপিএল) নেতৃত্ব দেবেন ৩৪ বছর বয়সী রিজওয়ান।

পাকিস্তানের সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন এসএনজিপিএল কর্তৃপক্ষ।

তারা জানায়, মাঠে ফেরার জন্য পিসিবির ঘরোয়া ক্রিকেট বিভাগের পরিচালকের কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন রিজওয়ান। প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ডে খেলবেন তিনি। সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) দায়িত্ব পালন করবেন তিনি।

গত মাসে ইংল্যান্ড সফরের মাঝে পাকিস্তান টেস্ট দল থেকে বাদ পড়েন রিজওয়ান। দেশে ফিরে এসএনজিপিএলে যোগ দেন তিনি। দলের সাথে অনুশীলন করেন এবং টিম মিটিংয়েও উপস্থিত ছিলেন।

পরবর্তীতে রিজওয়ানকে না খেলানোর কথা এসএনজিপিএলকে জানায় পিসিবি। কারণ হিসেবে পিসিবি জানায়, রিজওয়ানের বিরুদ্ধে তদন্ত চলমান। এরপর দল ছাড়েন রিজওয়ান।

অবশেষে পিসিবির অনুমতিতেই মাঠে ফেরার অনুমতি পেলেন রিজওয়ান। তার যোগদানে উজ্জীবিত হবে এসএনজিপিএল। শেষ রাউন্ড জয় দিয়ে শেষ করতে চাইবে তারা। আট দলের টুর্নামেন্টে টেবিলের তলানিতে আছে এসএনজিপিএল। ৬ ম্যাচ খেলে ৫টি ড্র ও ১টি হারে ৫৩ পয়েন্ট আছে তাদের।

আগামী ১৯ অক্টোবর শেষ রাউন্ডে রাওয়ালপিন্ডির শোয়েব আকতার স্টেডিয়ামে টেবিলের তৃতীয় স্থানে থাকা খান রিসার্চ ল্যাবরেটরিসের মুখোমুখি হবে রিজওয়ানের এসএনজিপিএল।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ৫৯ মিনিট আগে
৮ বার পঠিত হয়েছে