ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo লালমনিরহাটে ভারতীয় ট্যাপেনটাডল ও ইস্কাপ সিরাপ জব্দ Logo ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড় Logo পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর Logo কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর Logo নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo কৃষিকে সমৃদ্ধ করছে সরকার: সফিকুর রহমান কিরণ এমপি Logo কমিউনিস্ট আদর্শ আমেরিকার মূল্যবোধ, স্বাধীনতা ও জাতীয় পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক : ট্রাম্প Logo ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ Logo জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo জামাইকে স্বর্ণের আংটি উপহার দেওয়া কি জায়েজ

বেরোবিতে প্রতিটি আসনের বিপরীতে লড়বেন ৪৫ শিক্ষার্থী

প্রতিনিধির নাম :

মো রাজিব তালুকদার (০১৭৭৫৪০৩২৬৪) :বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। গত শুক্রবার (১০ নভেম্বর) ১১ টা ৫৯ মিনিটে অনলাইনের মাধ্যমে ভর্তিচ্ছুদের আবেদন প্রক্রিয়া শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে ২১টি বিভাগে কোটাসহ মোট ১৩১৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৫৮ হাজার ৯ শত ৬ জন ভর্তিচ্ছু। আবেদন প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর এ তথ্য জানান। রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর জানান, ‘এ’ ইউনিটের (কলা অনুষদ) ১৯৫টি আসনের বিপরীতে ১৩ হাজার ৬১৯ জন, ‘বি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৩৭৫টি আসনের বিপরীতে ১৫ হাজার ৪৫৫ জন, ‘সি’ ইউনিটে (বিজনেস স্টাডিস অনুষদ) ২৪৫টি আসনের বিপরীতে ৬ হাজার ৯৯০ জন, ‘ডি’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ২৮০টি আসনের বিপরীতে ৮ হাজার ৬৯৫ জন, ‘ই’ ইউনিটে (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ) ১০০টি আসনের বিপরীতে ৬ হাজার ৮৮৯ জন, ‘এফ’ ইউনিটে (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) ১২০ টি আসনের বিপরীতে ৭ হাজার ২৫৮ জন প্রার্থী সফলভাবে আবেদন করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলে ১০ নভেম্বর পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষায় প্রথমবারের মত মাইনাস মার্ক যুক্ত হচ্ছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাঁটা হবে ০.২৫ নম্বর। এ ছাড়া গতবারের তুলনায় এবারে ৮৫ টি আসন বৃদ্ধি করা হয়েছে।
আগামী ২৬-৩০ শে নভেম্বর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িনৎঁৎ.ধপ.নফ) তে পাওয়া যাবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭
২০ বার পঠিত হয়েছে