1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিশ্বকাপ প্লে-অফ ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাক কোচের রাজবাড়ীতে ঈদ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান চলছে, কয়েকজন গ্রেফতার দোহায় বিস্ফোরণের শব্দ, একই সময়ে উপসাগরীয় দেশগুলো নতুন হামলার শিকার মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের প্রশান্ত মহাসাগরে মাদক বোট সন্দেহে মার্কিন হামলায় ৬ জনের প্রাণহানি আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ড. খলিলুর রহমানের যোগদান তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ

ব্যর্থতা ঢাকতেই অভিযোগের ফিরিস্তি বিএনপির: তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন পরিচালনায় নেতৃত্বের সীমাহীন ব্যর্থতা ঢাকতেই বিএনপি নির্বাচন সংক্রান্ত মনগড়া অভিযোগের ফিরিস্তি দিচ্ছে। তিনি বলেন, পুনঃনির্বাচনের দাবি তুলে এ দলটি (বিএনপি) নতুন ষড়যন্ত্রের বীজ রোপণের অপচেষ্টা করছে।

জাসদ সভাপতি ইনু শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়স্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে গণমাধ্যম কর্মী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তৃতাকালে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন পরিচালনায় বিএনপির নেতারা সম্পূর্ণ ব্যর্থ ও জনবিচ্ছিন্ন ছিলেন। অস্বাভাবিক পরিস্থিতি তৈরির উছিলা খুঁজে গায়েবী শক্তির হস্তক্ষেপের অপেক্ষায় তারা নির্বাচনের দিকে মন না দিয়ে ষড়যন্ত্রের পথে পা বাড়িয়েছে। এখন পিঠ বাঁচানোর জন্য মনগড়া অভিযোগের আশ্রয় নিয়েছে।’

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দলের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য শিরীন আখতার, জাসদ স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, নুরুল আখতার, নাদের চৌধুরী, সহ-সভাপতি আফরোজা হক রীনাসহ জাসদ কেন্দ্রীয় ও মহানগর জাসদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

নির্বাচনে হারলেই ফল প্রত্যাখ্যান বিএনপির পুরোনো রাজনৈতিক বদঅভ্যাস এ কথা উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের ফলও হারা মাত্র প্রত্যাখ্যান করেছে বিএনপি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews