1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন জ্বালানি তেল পাচার রোধে চুয়াডাঙ্গায় বিজিবির তল্লাশি জোরদার হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে ইরানের রেভোল্যুশনারি গার্ড রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

ভারতীয় ব্যাটসম্যানের মাথা ফাটাতে চান স্টেইন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭

জমজমাট ক্রিকেটযুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। নতুন বছরের শুরুতেই সেই যুদ্ধ দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। কিন্তু তার আগেই শুরু হয়ে গেল বাকযুদ্ধ। আর সেই শুরুটা করে দিলেন প্রোটিয়া পেসার ডেল স্টেইন।

সম্প্রতি চোট সারিয়ে জাতীয় দলে ফিরছেন এই তারকা বোলার। জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নেমে বলও করেছেন। এরই মধ্যে বিশ্বের ভারতের ব্যাটসম্যানদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বল করে ব্যাটসম্যানের মাথা ফাটিয়ে দিতে পারেন বলে জানালেন ডেল স্টেইন।

বছরখানেক পর করে কামব্যাক করে স্টেইন বলছেন, “ক্রিকেট খুব অদ্ভূত খেলা। অন্তত ১৪৫-১৫০ কিলোমিটার গতিতে বল করতে হবে। আর তাতে অবচেতনেই ভয়ে থাকবেন ব্যাটসম্যানরা। আবার স্পিন এলেই ব্যাটসম্যান জানবে, যে কোনও লাইনে বল ঘুরিয়ে দিতে পারেন বোলার।”

৩৪ বছর বয়সী তারকা বোলার জানালেন, “আমি এখন সুস্থ। বয়স বাড়ার সঙ্গে আমি উন্নতি করছি। ক্রিকেট খেলতে ভালবাসি। যতদিন পারব ক্রিকেট খেলব। বয়স কোনও প্রতিবন্ধকতাই নয়।”

টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ৮৫টি ম্যাচে স্টেইনের সংগ্রহ ৪১৭ উইকেট। আর ৫টি উইকেট পকেটে পুরতে পারলেই সাবেক প্রোটিয়া অধিনায়ক শন পোলককে টপকে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হবেন স্টেইন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews