ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

ভালো লোককে মনোনয়ন দিয়ে যোগ্য নেতৃত্ব গড়ে তুলুন: রাষ্ট্রপতি

প্রতিনিধির নাম :
রাষ্ট্রপতি  মোঃ আবদুল হামিদ বলেছেন, প্রতিটি রাজনৈতিক দলের উচিত ভাল লোককে মনোনয়ন দেওয়া। তাহলেই দেশের উন্নতি হবে এবং  দেশে যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে। তিনি জনগণকেও সৎ ও চরিত্রবান ব্যক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রপতি হাওর অধ্যুষিত অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলায় পাঁচ দিনের সফরের প্রথম দিনে আজ সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা সদরে খেলার মাঠে সুধী সমাবেশে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
রাষ্ট্রপতি আরও বলেন, যারা টিআর-কাবিখার টাকা এবং গম-চাল মেরে খায়, সে যদি আমার ছেলেও হয়, তাকে ভোট দিবেন না। জনগণের উদ্দেশে তিনি বলেন, কোথায় ভোট দিলে আপনাদের উন্নতি হবে, কল্যাণ হবে, সেটা বুঝেশুনেই ভোট দিবেন। যাদের কথা ও কাজে মিল রয়েছে, তাদের ভোট দিবেন।  জনপ্রতিনিধিদেরও জনগণের সঙ্গে ভালো ব্যবহার করার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আমি স্বপ্ন দেখি উন্নত ভবিষ্যতের। এক সময় সমস্ত হাওর এলাকায় রাস্তাঘাট হবে। কৃষক নির্বিঘ্নে তাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে পারবে। হাওরে ফ্লইওভার হবে। ফ্লাইওভার দিয়ে হাওরের মানুষ জেলা শহর কিশোরগঞ্জসহ ঢাকার সঙ্গে যোগাযোগ করবে। সেটা আমার দিবাস্বপ্ন নয়। এ স্বপ্ন বাস্তবায়িত হবে একদিন।
তিনি বলেন, হয়তো সেদিন আমি থাকবো না। কিন্তু হাওরের মানুষ সে সুফল একদিন ভোগ করবে।
জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দরির সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে  বক্তব্য রাখেন  মোঃ আফজাল হোসেন এমপি, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, অ্যাডভোকেট সোহরাব উদ্দিন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা বারের নারী ও শিশু ট্রাইবুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট এম এ আফজল, অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস প্রমুখ।
এর আগে রাষ্ট্রপতি অষ্টগ্রাম উপজেলা সম্প্রসারণ ভবনসহ আটটি উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেন।
রাষ্ট্রপতি বেলা ২টার দিকে অষ্টগ্রাম হেলিপ্যাডে হেলিকপ্টার থেকে অবতরণ করেন এবং নতুন ডাকবাংলোয় গার্ড অব আনার গ্রহণ করেন।
রাষ্ট্রপতি সফরের দ্বিতীয় দিনে আগামীকাল মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে অষ্টগ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। বিকালে ইটনা উপজেলা সদরে উপস্থিত হয়ে সরকারি কলেজ মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। পরে সন্ধ্যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ অডিটরিয়ামে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করবেন।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
৪ বার পঠিত হয়েছে