
রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।
রবিবার সকালে তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের মিডিয়া উইংয়ের কর্মকর্তা লতিফুল বারী হামীম।
একই সঙ্গে ড. কামাল হোসেন ভোটারদের সকাল সকাল কেন্দ্রে যেয়ে ভোট দিতে অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘রাত পোহালেই ভোট, দেশে এখন উৎসবের আবহ থাকার কথা কিন্তু মানুষের মনে এখনও অনেক সংশয়, সন্দেহ। এ সংশয় দূর করা খুবই জরুরি। সম্মানিত ভোটারদের অনুরোধ করছি। আপনারা সকাল সকাল কেন্দ্রে যান, ভোট দিন, আপনারা ভয় পাবেন না, আপনারা গেলে দুর্বৃত্তরাই পালিয়ে যাবে। জনগণের শক্তির সাথে তারা পারবে না।’