ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:   ভুয়া তথ্য মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং নৈতিক মানদণ্ড বজায় রেখে সংবাদ পরিবেশন করা গণমাধ্যমগুলোকে সহায়তা করতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইউনেস্কোর বাংলাদেশ অফিস প্রধান সুসান ভাইজ এবং সাংবাদিকদের নিরাপত্তাবিষয়ক শাখার সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহদি বেনচেলাহ। এ সময় প্রধান উপদেষ্টা তাদের এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, সরকারের প্রধান সমস্যা হচ্ছে ভুয়া ও মিথ্যা খবর। এর একটি অংশ দেশের বাইরের কিছু লোক ছড়াচ্ছে। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি প্রথাগত সংবাদমাধ্যমও অনেক সময় ভুয়া তথ্য ছড়াচ্ছে। এ সময় জাতিসংঘের কর্মকর্তাদের গণমাধ্যমের সাথে আলাপ করার কথাও বলেন তিনি।

ইউনেস্কো প্রতিনিধি সুসান ভাইজ বলেন, বৃহস্পতিবারের প্রতিবেদনে আত্মনিয়ন্ত্রণের বিষয়টি উঠে আসবে। এতে আন্তর্জাতিক মান অনুযায়ী গুরুত্বপূর্ণ সুপারিশ থাকবে।

ইউনেস্কোর সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহদি বেনচেলাহ বলেন, এই প্রতিবেদনে সাংবাদিকদের কর্মপরিবেশ এবং নারী সাংবাদিকদের নিরাপত্তা সংক্রান্ত সুপারিশও থাকবে। যা বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
১২ বার পঠিত হয়েছে