1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোলাহাটে ফের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন!

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

এম. এস. আই শরীফ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে ১৩ জন পুরুষকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) ভোর ৫টার দিকে তাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়েছে। চাঁনশিকারী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোম্পানীর ঐ সময়ের টহলরত সদস্যগণ তাদের আটক করে। জানা যায়, উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের চামুশা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস এলাকা দিয়ে ১৩ জনকে পুশ-ইন করেন বিএসএফের ১১৯ ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা।

পুশইনদের মধ্যে-মোঃ বিল্লাল হোসেন (৩২), বিষ্ণু বর্মণ (৩৪), মোঃ রবিউল ইসলাম (৩০), পিন্টু শেখ (৩০), মোঃ আনোয়ার হোসেন (৩৬), টিটু প্রামাণিক (৩০),  মোঃ মেহেদী হাসান মুন্না (২৯), মোঃ সেলিম (২৯),  মোঃ রুলাস (৩২), মেহের আলী (৩২), মোঃ রহমত (৪০), তহিল উদ্দিন সিকদার (৪০) ও মোঃ মোশারফ আলী (২১)। বিজিবি ৫৯ ব্যাটালিয়ন কমান্ডার লেপটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, ভোলাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ও চাঁনশিকারী বিজিবি কোম্পানী কমাণ্ডার সুবেদার মোঃ ইদ্রিস আলী পুশইনের ঘটনাটি সত্বতা সকলেই স্বীকার করেন। তাদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করলে তাদের সেখানে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে। সাজা ভোগ শেষে পুলিশ তাদের ভারত সীমান্ত বাহিনী বিএসএফের কাছে তাদের হস্তান্তর করে।

বিএসএফের কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা তাদের সীমান্ত পিলার ১৯৬/২-এস সীমানা দিয়ে বাংলাদেশে পুশইন করে। উল্লেখ্য, একই উপজেলা দিয়ে গত ০৩ জুন ২০২৫ ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র এলাকার সীমান্ত মেইন পিলার ১৯৯ এর নিকট দিয়ে ৮ জন (৪ জন মহিলা ও ৪ জন পুরুষ) ব্যক্তি অনুপ্রবেশ করে। পরবর্তীতে চাঁনশিকারী বিওপির একটি টহলদল তাদেরকে আন্তর্জাতিক সীমারেখার শূন্য লাইনে আটক করতে সক্ষম হয়। ছবিক্যাপশনঃ ভোলাহাট চাঁনশিকারী কোম্পানীর চামুশা সীমান্তদিয়ে ফের ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ। আটককৃতগণ ও বিজিবি সদস্যদের দৃশ্য।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews