ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মাদক সেবনের দায়ে শাহরাস্তিতে যুবকের কারাদণ্ড Logo ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুরে চিকিৎসায় ভর্তুকি, মালয়েশিয়ায় স্কুল বন্ধ Logo নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী Logo বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইমরান সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার জেরে খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন Logo উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo দেশের অর্থনৈতিক স্বার্থে প্রণয়ন হচ্ছে জাতীয় বন্দর কৌশল: নৌপরিবহনমন্ত্রী Logo জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ Logo কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় Logo ফেনীতে পৃথক অভিযানে ৩৯ কেজি গাঁজা, ইয়াবা ও ইস্কাপসহ আটক ৪

মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট অঞ্চল

প্রতিনিধির নাম :

নিজস্ব প্রতিবিদক:    মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে সিলেট ও আশপাশের এলাকায় দুই দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৫, দ্বিতীয়টির ছিল ৩ দশমিক ৩। উভয় ভূমিকম্পই দেশের উত্তর-পূর্বাঞ্চলে রাতের নীরবতা ভেঙে মুহূর্তের জন্য দুশ্চিন্তা বাড়িয়ে দেয়।

বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, এর উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজার উপজেলা। ঢাকার আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল ২১৬ কিলোমিটার। ঠিক পাঁচ মিনিট পর রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার কম্পন হয়, যার মাত্রা ছিল ৩ দশমিক ৩ এবং উৎপত্তিস্থল ছিল মৌলভীবাজারের বড়লেখা উপজেলা।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র ও ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি উভয় প্রতিষ্ঠানই কম্পন দুটি নিশ্চিত করেছে। তারা জানায়, দ্বিতীয় কম্পনটির গভীরতা ছিল প্রায় ৩০ কিলোমিটার। এসব কম্পন সিলেটের জকিগঞ্জ থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকাতেও অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, “দুটি ভূমিকম্পই ছিল স্বল্পমাত্রার, উৎপত্তিস্থলও ছিল সিলেট অঞ্চলেই।” একইভাবে সিলেট আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসেনও বিষয়টি নিশ্চিত করেন।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানালেন, এ ধরনের মৃদু মাত্রার ভূমিকম্প সিলেট অঞ্চলে প্রায় প্রতি মাসেই হয়ে থাকে। তিনি বলেন, “এই কম্পনগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এসব এলাকা ভূমিকম্পপ্রবণ এবং স্বল্পমাত্রার কম্পন নিয়মিতই দেখা যায়।”

গত কয়েক মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ২১ নভেম্বরের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি ছিল সবচেয়ে বড়, যা ঢাকাসহ সারা দেশে আতঙ্ক ছড়ায়। আরও কয়েকটি কম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদী, গাজীপুর, শিবপুরের মতো ঢাকার আশপাশের এলাকা। এসব ঘটনায় কোথাও কোথাও ক্ষয়ক্ষতি হলেও সর্বশেষ সিলেট অঞ্চলের মৃদু কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
৩৪ বার পঠিত হয়েছে