1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিশ্বকাপ প্লে-অফ ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাক কোচের রাজবাড়ীতে ঈদ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান চলছে, কয়েকজন গ্রেফতার দোহায় বিস্ফোরণের শব্দ, একই সময়ে উপসাগরীয় দেশগুলো নতুন হামলার শিকার মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের প্রশান্ত মহাসাগরে মাদক বোট সন্দেহে মার্কিন হামলায় ৬ জনের প্রাণহানি আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ড. খলিলুর রহমানের যোগদান তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ

মন্ত্রী হলে কি মেনন এমন কথা বলতেন, প্রশ্ন কাদেরের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

নির্বাচনে ভোটের প্রসঙ্গ নিয়ে রাশেদ খান মেননের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, উনি (রাশেদ খান মেনন) এতদিন পরে কেন প্রশ্ন তুললেন? মন্ত্রী হলে কি তিনি নির্বাচন নিয়ে বিরূপ মন্তব্য করতেন? এমন কথা বলতেন?

রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এর আগে শনিবার বরিশালে এক অনুষ্ঠানে নির্বাচন ও ভোট নিয়ে বক্তব্য দেন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

নগরীর অশ্বিনী কুমার হলে ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। তারপরও সাক্ষ্য দিচ্ছি- ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীকালে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।

মেননের ওই বক্তব্য নিয়ে দেশজুড়ে নানা সমালোচনা চলছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে কথা বললেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে একটি সূত্র জানিয়েছে, ক্যাসিনোকাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সংসদ সদস্য রাশেদ খান মেননকে। ক্যাসিনোর ঘটনায় এরই মধ্যে গ্রেপ্তার যুবলীগের দুই নেতা রিমান্ডে জিজ্ঞাসাবাদে তার নাম জড়িয়ে তথ্য দিয়েছেন।

রাশেদ খান মেনন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির নেতা হিসেবে গত দুই সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews