1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন জ্বালানি তেল পাচার রোধে চুয়াডাঙ্গায় বিজিবির তল্লাশি জোরদার হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে ইরানের রেভোল্যুশনারি গার্ড রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

মানবিকতার জন্য বিশ্বকাপে একসঙ্গে লড়বেন মেসি-নেইমার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২ জুন, ২০১৮

নাকের ডগায় চলে এসেছে রাশিয়া বিশ্বকাপ। আর মাত্র ১২ দিন পরই শুরু হবে ফুটবলের এ মহাযজ্ঞ। আর এবারের ফুটবল মহারণে যাদের দিকে বিশ্বের সবচেয়ে বেশি নজর থাকবে তাদের মধ্যে অন্যতম ব্রাজিলের নেইমার ও আর্জেন্টিনার মেসি। দুই দেশের দুই তারকা নিজেদের দেশের হয়ে লড়লেও একটি জায়গায় তারা একত্রিত হয়ে লড়াই করবেন রাশিয়া বিশ্বকাপে।

মানিবতার দিক থেকে সর্বদা সোচ্চার এ দুই ফুটবল তারকা রাশিয়া বিশ্বকাপ থেকে শুরু করে ২০২০ সাল পর্যন্ত যতগুলো গোল করবেন। তার প্রতি গোলের জন্য ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ১০ হাজার স্কুল শিক্ষার্থীকে খাদ্য সরবরাহ করবে একটি আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থা। এটি মূলত জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির একটি অঙ্গ।

নিজের গোলের কারণে এমন মানবিক কাজ করা হবে জেনে গর্বিত মেসি ও নেইমার। এ বিষয়ে লিওনেল মেসি বলেন, ‘এমন মহান উদ্যোগে সামিল হতে পেরে গর্ব বোধ করছি। ভাবতেই পারছি না, আমাদের এক-একটা গোলের এত শক্তি। এখন থেকে গোলের জন্য আরও বেশি কষ্ট করব। আশা করি, অনেক শিশুর মুখে হাসিও ফোটাতে পারব।’

নেইমার বলেন, ‘আমরা চাই শিশুদের খাদ্যের নিশ্চয়তা দিতে। চেষ্টা করব সব রকমভাবে এই পরিকল্পনা সফল করতে। তাই আমি আর মেসি একসঙ্গে লড়াইয়ে নেমেছি।’

আগামী ১৪ জুন রাশিয়া ও সৌদি আরবের ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ২০১৮ ফুটবল বিশ্বকাপের আসর।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews