1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিশ্বকাপ প্লে-অফ ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাক কোচের রাজবাড়ীতে ঈদ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান চলছে, কয়েকজন গ্রেফতার দোহায় বিস্ফোরণের শব্দ, একই সময়ে উপসাগরীয় দেশগুলো নতুন হামলার শিকার মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের প্রশান্ত মহাসাগরে মাদক বোট সন্দেহে মার্কিন হামলায় ৬ জনের প্রাণহানি আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ড. খলিলুর রহমানের যোগদান তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ

যে কারণে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন না কারিনা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫

বিনোদন ডেস্ক: ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে ২০০০ সালে বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী কারিনা কাপুর খানের। রুপালি দুনিয়ায় পা দিয়েই নজর কাড়েন। অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পার করছেন এই অভিনেত্রী। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে কখনো যৌন দৃশ্য বা ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়নি কারিনা কাপুর খানকে। কারিনার অনেক সহকর্মী খোলামেলা দৃশ্যে অভিনয় করেছেন। কিন্তু কারিনা কেন করেননি? ‘দ্য ডার্টি ম্যাগাজিন’-কে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন কারিনা। চুয়াল্লিশের কারিনা কাপুর খান বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি অনুভব করি, একটি গল্পকে সামনে এগিয়ে নিতে এটি (যৌন দৃশ্য) গুরুত্বপূর্ণ নয়। এটি এমন কিছু নয়, যা গল্পের জন্য অত্যাবশ্যকীয়। আমি জানি এটি করতে স্বাচ্ছন্দ্যবোধ করব না। আমি এই দৃশ্যে কখনো অভিনয় করব না।’ খানিকটা ব্যাখ্যা করে কারিনা কাপুর খান বলেন, “আমরা পুরো ধারণাটিকে এভাবেই দেখি। আমরা যৌনতাকে ‘হিউম্যান এক্সপেরিয়েন্স’ হিসেবে দেখি না। এমন দৃশ্য পর্দায় উপস্থাপন করার আগে আমাদের এটিকে সম্মানের সঙ্গে দেখতে হবে। এটি আমার বিশ্বাস।” ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করলেও ২০০৩ সালে ‘চামেলি’ সিনেমায় একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেন কারিনা কাপুর খান। এ চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এটা এক ধরণের টার্নিং পয়েন্ট ছিল। কারণ সেই অল্প বয়সে আমার আত্মবিশ্বাস, আমার কামুকতাকে কাজে লাগাতেও সাহায্য করেছিল।’ ২০১২ সালে বিয়ে করেন সাইফ-কারিনা। ২০১৬ সালে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান। ২০২১ সালের ২১ ফ্রেব্রুয়ারি এ জুটির সংসার আলো করে জন্ম নেয় দ্বিতীয় পুত্র সন্তান। স্বামী-সন্তান নিয়ে অধিক ব্যস্ত সময় পার করছেন কারিনা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews