1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন, স্বামী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্ট :  নাটোরের সিংড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতত ও পিটিয়ে জখমের দায়ে অভিযুক্ত কাশিম উদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-৫।

কাশিম উদ্দিন উপজেলার মাঝগ্রাম গোপালপুর গ্রামের মৃত হুসেন আলীর ছেলে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প।

র‌্যাব সূত্রে জানা যায়, ১৪ বছর আগে ভুক্তভোগীর সঙ্গে অভিযুক্ত কাশিম উদ্দিনের ইসলামি শরীয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও মারধর শুরু করেন কাশিম। গত ১০ সেপ্টেম্বর যৌতুকের দাবিতে ওই গৃহবধূকে রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত স্টিলের ধারালো পাট্টা দিয়ে পিটিয়ে জখম করেন কাশিম। তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় সিংড়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলায় মঙ্গলবার রাতে কাশিমকে গ্রেফতার করা হয়।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews