1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

যৌথ অভিযানে টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানা হতে ৮৪ জনকে উদ্ধার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের পাহাড়ি আস্তানায় বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় গুলিসহ তিন পাচারকারীকে আটক করা হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে যৌথ বাহিনী এ তথ্য জানিয়েছে।

আটকরা হলেন— বাহারছড়ার কচ্ছপিয়া এলাকার আব্দুল্লাহ (২১), রাজরছড়ার সাইফুল ইসলাম (২০) ও একই এলাকার ইব্রাহিম (২০)। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি-র‍্যাব জানায়, রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে বাহারছড়া কচ্ছপিয়ার গহিন পাহাড়ে প্রথম ধাপের অভিযান চালানো হয়। এ সময় একজন পাচারকারীকে আটক ও চার ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী বৃহৎ অভিযানে নামে। পাচারকারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং কিছু ভুক্তভোগীকে পাহাড় থেকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে কৌশলে ঘিরে ফেলে তাদের আটক করা সম্ভব হয়।

অভিযানে একটি ওয়ান শুটারগান, একটি একনলা বন্দুক, একটি বিদেশি পিস্তল, দুটি রামদা, একটি চাকু এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ৮৪ জনের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাঁদের মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচারের জন্য পাহাড়ে আটকে রাখা হয়েছিল।

সংবাদ সম্মেলনে বিজিবি-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “সম্প্রতি টেকনাফের পাহাড়ি এলাকায় একাধিক মানব পাচারকারী গ্রুপ সক্রিয় হয়েছে। আমরা নজরদারি বাড়িয়েছি এবং অভিযান চালাচ্ছি।” র‍্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, আটক তিন পাচারকারীর মাধ্যমে আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূল হোতাদের খোঁজে তৎপরতা চলছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews