ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কাজাখস্তানে জাতীয় নির্বাচন, গঠিত হচ্ছে প্রেসিডেন্টপন্থী পার্লামেন্ট Logo নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo যুক্তরাষ্ট্রে মাদক মামলায় অভিযোগ সত্ত্বেও আবার দায়িত্বে ফিরলেন মেক্সিকোর গভর্নর Logo তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান Logo জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন Logo সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

রংপুরে পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে: সিইসি

প্রতিনিধির নাম :

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা—

রংপুর সিটি করপোরেশনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘এখন পর্যন্ত আমাদের যে অবজারভেশন— পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে রয়েছে। কমিশনের প্রত্যাশা রংপুরে সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট হবে।’

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এ সময় উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, রংপুরে তিনটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে। একটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের প্রস্তুতিও রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ওই কেন্দ্রে এটা ব্যবহার করা হবে।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, কমিশন রংপুর সিটি নির্বাচনকে মডেল নির্বাচন করতে চায়। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি যেতে পারেন সে ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি জানান, এ নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাহী ও বিচারিক হাকিম, ইসির মনিটরিং টিমসহ সংশ্লিষ্টরা মাঠে রয়েছেন।

একটি কেন্দ্রে ইভিএম ব্যবহার সম্পর্কে সচিব হেলালুদ্দিন আহমেদ বলেন, একটি কেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণের সব প্রস্তুতি নেয়া হয়েছে। ওই কেন্দ্রে ভোটারদের এ বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ (মহড়া) দেয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল (বৃহস্পতিবার) ওই কেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে। কোনো ধরনের কারিগরি সমস্যা হলে বিকল্প ব্যবস্থা হিসেবে আগের পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
১৬ বার পঠিত হয়েছে