1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন জ্বালানি তেল পাচার রোধে চুয়াডাঙ্গায় বিজিবির তল্লাশি জোরদার হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে ইরানের রেভোল্যুশনারি গার্ড রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

রশিদকে নিয়ে যা বললেন শচীন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৬ মে, ২০১৮

আইপিএলের এগারোতম আসর শেষ হতে আর মাত্র একদিন বাকি। রাত পোহালেই ফাইনাল। এরইমধ্যে শুরু হয়ে গেছে ক্রিকেটারদের নিয়ে নানা চর্চা। কে মন জিতল, কারটা ক্যাচটা সেরা, কার ব্যাটিংই কিংবা বা বোলিং দুর্দান্ত ছিল। শচীন টেন্ডুলকার অবশ্য আইপিএলের শেষ দিনের জন্য অপেক্ষা করলেন না।

শুক্রবার ইডেনের বাইশ গজে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সানরাইজার্স হায়দারাবাদ।আর সেই জয়ের কেন্দ্রে ছিলেন আফগান ক্রিকেটার রশিদ খান। প্রথমবার ব্যাটিং ঝড় তুলে এবং পরে বোলিংয়ে দাপট দেখান দিনি। ১০ বলে রশিদের ৩৪ রানের ইনিংস সাজানো চারটি ছয় আর দু’টি চার দিয়ে। সঙ্গে ৪ ওভার হাত ঘুরিয়ে ১৯ রান খরচ করে শিকারের তালিকায় লিন, রাসেল, উথাপ্পা। দিনের সেরা বোলিং স্পেল, সেটাও তারই ঝুলিতেই।

টি-টোয়েন্টিতে এমন চোখ ধাঁধানোর পারফরম্যান্সের জেরে শচীনের প্রশংসা পেয়েছেন রশিদ। শুক্রবারের ম্যাচ শেষে টুইটে শচীন লিখেছেন, ‘রশিদকে ভালো স্পিনার মানি, কিন্তু একটা দ্বিধা কাজ করত, ও সেরা কিনা! এখন আর সেটা নেই। নিসন্দেহে টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদই এখন বিশ্বের সেরা স্পিনার। বোলিংয়ের সঙ্গে ওর ব্যাটিং ঝলকও দেখা যায়। সেটা বাড়তি পাওনা।’

চলতি আইপিএলে এই নিয়ে তৃতীয় বার তিন উইকেট পেলেন বছর উনিশের ভবিষ্যৎ তারকা। এগারোর আইপিএলে ১৬ ম্যাচে ঝুলিতে ২১ উইকেট। দু’বছরের আইপিএল কেরিয়ারের ৩০ ম্যাচে সংগ্রহ ৩৮ উইকেট। দু’বারই সেরা স্পেল ১৯/৩।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews