ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

রাজধানীতে ঝুম বৃষ্টি, কমবে তাপমাত্রা

প্রতিনিধির নাম :

কয়েকদিনের ভ্যাপসা গরমের পর গতকাল সন্ধ্যায় বৃষ্টির দেখা পেয়েছিল রাজধানীবাসী। এরপর কয়েকঘণ্টা বিরতির পর ভোরে আবারও দমকা হাওয়ার সঙ্গে ঝুম বৃষ্টি হয়েছে। হালকা দমকা হাওয়াসহ এক পশলা বৃষ্টির ছোঁয়ায় মানুষ ফেলছে স্বস্তির নিঃশ্বাস। আর এর ফলে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বৃহস্পতিবার ভোরে রাজধানীর কয়েকটি এলাকায় বৃষ্টির খবর মিলেছে। প্রায় আধঘণ্টা ধরে চলে বৃষ্টির দাপট। এ সময় মেঘের গর্জনও শোনা যায়। এখনো ঢাকার আকাশ মেঘে আচ্ছন্ন।

গতকাল সন্ধ্যার আগে ঢাকার আকাশে মেঘের ঘনঘটা দেখা যায়। সন্ধ্যার পর ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়। কিছু সময়ের জন্য বৃষ্টির স্থায়ীত্ব হলেও তাতে কিছুটা স্বস্তি পায় নগরবাসী। এরপর আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যায়। রাত তিনটার দিকে দুএক ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করে। ভোরের দিকে নেমে আসে ঝুম বৃষ্টি।

খবর নিয়ে জানা যায়, রাজধানীর বাড্ডা, শাহজাদপুর, বারিধারাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। ভোরের এই বৃষ্টিতে স্বস্তির পাশাপাশি অনেকটা দুর্ভোগও এনেছে নগরবাসীর জীবনে। বৃষ্টিতে ঢাকার বেশ কিছু সড়কে পানি জমে যাওয়ার খবর পাওয়া গেছে।

সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিদ্যুৎ চমকানোসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ১০-১৫ কিমি/ঘণ্টা বেগে যা অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। সকাল ছয়টায় ঢাকায় ২৭.৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
১৩ বার পঠিত হয়েছে