1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:

রাজবাড়ীতে কলা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭

রাজবাড়ী: জেলা সদরের লক্ষ্মীপুর গ্রামে জিল্লুর রহমান শেখ (৩৭) নামে এক কলা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোরে জিল্লুর মরদেহটি দেখতে পান স্থানীয়রা। নিহত জিল্লুর ওই গ্রামের শেখ মো. জয়নাল আবেদীনের ছেলে।

জিল্লুরের বাবা শেখ মো. জয়নাল আবেদীন বলেন- ধারণা করা হচ্ছে, সুদের টাকা নিয়ে কারো সঙ্গে ঝামেলা হওয়ায় তাকে হত্যা করা হয়েছে।

রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আবুল কালাম ভূঁইয়া জানান, ধারালো অস্ত্র দিয়ে লোকটিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews