ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

রাজশাহীতে ট্রাকচাপায় চারজনের মৃত্যু

প্রতিনিধির নাম :

রাজশাহীর তিন উপজেলায় ট্রাকচাপায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে পুঠিয়া, গোদাগাড়ী ও চারঘাট উপজেলায় এই পৃথক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রাজশাহী মহানগরীর উপকণ্ঠ চৌদ্দপাই এলাকার ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম (৫০) এবং গোদাগাড়ী উপজেলার ফরিদপুর গ্রামের আজম আলীর ছেলে জুয়েল রানা (২৭)। এছাড়া নজরুল পুঠিয়ায় এবং জুয়েল গোদাগাড়ীতে নিহত হয়েছেন।

এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়া জানান, নিহত নজরুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। অপর এক ব্যক্তির সঙ্গে তিনি মোটরসাইকেলে চড়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে পুঠিয়া থেকে রাজশাহী যাচ্ছিলেন। পথে উপজেলার বানেশ্বর এলাকায় একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নজরুল মারা যান। এরপর স্থানীয়রা মিজানুর রহমান বাবু নামের অপর এক আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে।

গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, উপজেলার কামারপাড়া এলাকার একটি মসজিদে নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন জুয়েল। এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চিনিভর্তি একটি ট্রাক তাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জুয়েল নিহত হন। পরে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, আজ দুপুরে দুই মোটরসাইকেল আরোহী বানেশ্বর-চারঘাট সড়ক দিয়ে বানেশ্বরের দিকে যাচ্ছিলেন। পথে শিশুতলা এলাকায় একটি বালুবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

ওসি আরো জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। তবে তাদের বাড়ি নাটোরের কানাইখালী বলে স্থানীয় একটি সূত্র জানাচ্ছে। ওই এলাকায় খবর পাঠানো হয়েছে। আর নিহতদের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭
২৩ বার পঠিত হয়েছে