1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন জ্বালানি তেল পাচার রোধে চুয়াডাঙ্গায় বিজিবির তল্লাশি জোরদার হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে ইরানের রেভোল্যুশনারি গার্ড রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

রোনালদোর জন্ম একবারই হয়

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৯ মার্চ, ২০১৮

ইতিমধ্যে ৩৩ বছর বয়সে পা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। খুব বেশি হলে আরো দু-তিন বছর খেলবেন তিনি। তারপরই বুট জোড়া তুলে রোনালদো হয়ে যাবেন শুধুই ইতিহাসের অংশ। হয়ে যাবেন সাবেক। এরপর আরেকজন ক্রিস্টিয়ানো রোনালদো কি আসবে না? বিশ্ব ফুটবল কি পাবে না, একজন রোনালদোকে? অন্যদের পক্ষে উত্তর দেয়াটা অসম্ভব হতে পারে। তবে রোনালদোর উত্তরটা জানাই।

তার মতে, ইতিহাসে ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর জন্ম একবারই হয়। রোনালদো একবারই এসেছে। বারবার আসবে না। তাই প্রকাশ্যেই বিশ্বকে জানিয়ে দিলেন, চাইলেও কেউ আরেকজন ক্রিস্টিয়ানো রোনালদো হতে পারবে না। কখনোই না। গত ডিসেম্বরে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর পাওয়ার পরই নিজেকে সর্বকালের সেরা বলে ঘোষণা করেন রোনালদো।
রিয়ালের পর্তুগিজ সুপারস্টার দৃঢ় কণ্ঠে দাবি করেন, আমিই সর্বকালের সেরা। আমার চেয়ে ভালো কেউ নেই। অতীতের কেউ তো নয়ই, হালের মেসি-নেইমারও তার মতো ভালো নয় বলে দাবি করেন রোনালদো। তার এ মন্তব্যকে দাম্ভিকতা হিসেবেই দেখছেন অনেকে। প্রকাশ্যে বিরোধিতা না করলেও আড়ালে ভ্রূ কুচকেছেন অনেকেই। হেসেছেন বিদ্রূপের হাসি। আবার অনেকে রোনালদোর সর্বকালের সেরার দাবির জবাবে তারা সর্বকালের সেরা ঘোষণা করেছেন লিওনেল মেসিকে। কিন্তু কে কি বললো বা করলো, তা নিয়ে কিছু ভাবতেই চাননা রোনালদো। রিয়াল তারকা বরং আরো একবার বিশ্ববাসীকে ভালো করে জানিয়ে দিলেন, তার সঙ্গে কারো তুলনা হয় না। কেউই তার মতো প্রতিভাবান নয়। নিজের ঢোল নিজে পেটাতেও যোগ্যতা লাগে। রোনালদোর সেই সামর্থ্য এবং প্রতিভা রয়েছে। আর প্রতিভা আছে বলেই প্রকাশ্যে নিজেকে সর্বকালের সেরা ফুটবলারের ঘোষণা দেয়ার পরও সরাসরি কেউ তার প্রতিবাদ জানাননি। উল্টো রোনালদোই আরেকবার নিজের ঢোল নিজে পেটানোর হিম্মত দেখালেন! বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি’র এক প্রচারণা অনুষ্ঠানে ৫ বারের ব্যালন ডি’অর জয়ী স্পষ্ট সুরে বলেছেন, সেই ছোটবেলা থেকেই আমি বিশ্বসেরা খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতাম। তা সবাইকে বলতামও। বন্ধুরা আমার দিকে তাকিয়ে হাসতো সবাই। আমি মজার জন্যই ফুটবল খেলতাম বটে। তবে আমি মনে মনে ভাবতাম আমার সামর্থ্য রয়েছে। আর সেই লক্ষ্য নিয়েই ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা শুরু করি। অন্যদের তুলনায় নিজেকে প্রতিভাবান দাবি করে বলেন, আমার মতো প্রতিভা, আমার মতো আত্মনিবেদন, কাজের প্রতি আমার মতো একাগ্রতা আর কারো মধ্যে দেখিনি। কাজেই কেউই আমার সঙ্গে তুলনায় যায় না। কেউই আরেকজন ক্রিস্টিয়ানো রোনালদো হতে পারবে না। আপনি হবেন আপনার মতো। আর আমি আমিই। এদিন অনুষ্ঠানে নিজের নতুন বুটজোড়া উদ্বোধন করেন রিয়ালের এ পর্তুগিজ তারকা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews