1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

লিয়াকত সমর্থকদের হামলায় ২ সাংবাদিক আহত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
সিলেটে হত্যা মামলায় পাথরখেকো আওয়ামী লীগ নেতা লিয়াকত আলীসহ তার বাহিনীর ৩০ সদস্য এখন কারাগারে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক আতিকুল হায়দার তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে আদালতে গেলে লিয়াকত বাহিনীর ক্যাডাররা সাংবাদিকদের ওপর হামলা চালায়। ভাংচুর করে ক্যামেরা। গুরুতর আহত যমুনা টেলিভিশন সিলেট ব্যুরোর ভিডিও জার্নালিস্ট নিরানন্দ পাল ও দৈনিক যুগান্তরের ফটোগ্রাফার মামুন হাসানকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে নিরানন্দ পালের মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। তাকে আট ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ঘটনার প্রতিবাদে সিলেটের সর্বস্তরের সাংবাদিকরা বিকালে প্রতিবাদ সভায় মিলিত হয়েছেন।

জৈন্তাপুর থানার ওসি খান মো. মাইনুল জাকির জানান, মামলার ৭৭ আসামির মধ্যে লিয়াকত আলীসহ ৩৫ জন উচ্চ আদালত থেকে জামিন নেন, পরে আরও ২৮ জন আসামি জামিন নেয়। বৃহস্পতিবার ৩১ জন আসামি আদালতে হাজিরা দিয়ে জামিনের সময়সীমা বৃদ্ধির আবেদন করলে আদালত ফয়েজ আহমদ বাবর নামে এক আসামির জামিন মঞ্জুর করে বাকিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, আদালত শ্রীপুর পাথর কোয়ারীতে সংঘর্ষ ও একজনের নিহতের ঘটনায় আদালত ৩০ জনকে কারাগারে প্রেরণ করেছে।

এদিকে এ সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে আদালত প্রাঙ্গণেই যমুনা টেলিভিশন সিলেট ব্যুরোর ভিডিও জার্নালিস্ট নিরানন্দ পাল ও দৈনিক যুগান্তরের ফটোগ্রাফার মামুন হাসানের ওপর হামলা চালায় লিয়াকতের ক্যাডাররা।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর শ্রীপুর পাথর কোয়ারীর জমি দখল নিয়ে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও সহসভাপতি কামাল আহমদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন। রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হোসাইন আহমদ নামে একজন প্রবাসী।

এ ঘটনায় গত ৬ ডিসেম্বর নিহত হোসাইন আহমদের ভাই, জৈন্তার দরবস্তের মোহাইল গ্রামের আমিন আহমদ বাদী হয়ে জৈন্তাপুর থানায় লিয়াকত আলীসহ ৭৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews