1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দল খুলনায় ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন: ইসি জাতীয় নির্বাচন উপলক্ষে দিনাজপুর হিলি স্থলবন্দর ৩ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে মাগুরায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে কূটনীতিতে ‘ধ্বংসাত্মক’ প্রভাবের সতর্কতা ইরানের প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

‘শিগগিরই এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হবে’

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৩ মে, ২০১৮

শিগগিরই এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ড. নাটালিয়া কানেম সৌজন্য সাক্ষাত করতে আসলে এ কথা জানান প্রধানমন্ত্রী।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন- স্থানীয় জনগণ তাদের খুব সহায়তা করছে।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরও বলেন, “বর্ষা মৌসুমে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন- মিয়ানমার যতদিন না তাদের নাগরিকদের ফিরিয়ে না নেয়, ততদিন ভাসানচরে তাদের জন্য অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। ভাসানচরে অবকাঠামো নির্মাণে প্রায় ছয় হাজার লোকের কাজ করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

রােহিঙ্গা আশ্রয় কেন্দ্রে গড়ে প্রতিদিন ৬০ জন করে শিশু জন্ম নিচ্ছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। রােহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের জন্য নাটালিয়া কানেম প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন বলেও জানান ইহসানুল করিম।

বাংলাদেশে ইউএনএফপিএয়ের সহায়তা অব্যাহত থাকার কথা উল্লেখ করে সংস্থাটির নির্বাহী পরিচালক দারিদ্র বিমোচনে বাংলাদেশর অগ্রগতি, প্রসূতি মায়ের চিকিৎসাসহ বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন। তৃণমূল থেকে উন্নয়নই তার সরকারের লক্ষ্য বলেও প্রধানমন্ত্রী সাক্ষাতকালে উল্লেখ করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews