1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

শিশু আকিফা হত্যার সেই বাসচালক গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮

  কুষ্টিয়া প্রতিনিধি

অবশেষে কুষ্টিয়ার বহুল আলোচিত সড়ক দুর্ঘটনায় নিহত শিশু আকিফা হত্যা মামলায় গঞ্জেরাজ বাসচালক মহিত মিয়া ওরফে খোকনকে গ্রেফতার করেছে র‌্যাব।বুধবার রাতে ফরিদপুর জেলার সদর থানার বঙ্গেশ্বরী এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। মহিত মিয়া ওরফে খোকন(৩৫) চাঞ্চল্যকর শিশু আকিফা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।বৃহস্পতিবার র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি মুহাইমেনুল রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গত রোববার চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনায় নিহত শিশু আকিফার মামলায় গঞ্জেরাজ পরিবহনের মালিক জয়নাল আবেদিনকে ফরিদপুর থেকে আটক করেছিলেন র‌্যাব সদস্যরা।

সোমবার সকালে মালিকের পক্ষের আইনজীবীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এমএম মোর্শেদের আদালতে জামিন আবেদন করেন। একই সময়ে আদালতে আত্মসমর্পণ করেছিলেন ড্রাইভার মহিত মিয়া ওরফে খোকন। পরে আদালত দুজনকে জামিন দেন।

জামিনের পরের দিন মঙ্গলবার শিশু আকিফার মামলায় ৩০২ ধারা সংযোজনের জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সুমন কাদেরী। কুষ্টিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম এমএম মোর্শেদ আবেদনটি মঞ্জুর করেন। এতে আকিফার মামলাটি হত্যা মামলা হিসেবে এজাহারভুক্ত হয়।

একই দিন জিআরও শাখার উপপরিদর্শক আজাহার আলী জামিনপ্রাপ্ত দুই আসামি বাসের মালিক ও চালকের জামিন বাতিলের আরেকটি আবেদন করেন। ওই আবেদনটিও মঞ্জুর করে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

সেই গ্রেফতারি পরোয়ানায় এবার হত্যা মামলায় বাসচালক মহিত মিয়া ওরফে খোকনকে গ্রেফতার করেছে র‌্যাব।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট রাজশাহী থেকে ফরিদপুরের উদ্দশ্যে ছেড়ে আসা গঞ্জেরাজ পরিবহনের একটি বাস শহরের চৌড়হাঁস মোড়ের কাউন্টারে এসে থামে। সে সময় থেমে থাকা বাসের সামনে দিয়ে এক বছরের শিশুকন্যা আকিফাকে কোলে নিয়ে রাস্তা পারা হচ্ছিলেন মা রিনা বেগম। হঠাৎ কোনো হর্নো ছাড়াই চালক খোকন বাসটি চালিয়ে দেন।

বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে আহত হয় শিশুকন্যা আকিফা। বাসের ধাক্কায় রিনা বেগমও আহত হন। এরই মধ্যে বাসটি দ্রুত পালিয়ে যায়।

২৯ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যায় শিশু আকিফা। পরে এ দুর্ঘটনার সিসি টিভির ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

আকিফার বাবা হারুন উর রশীদ গত ৩০ আগস্ট এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় বাসচালক ও মালিকের বিরুদ্ধে হত্যা মামলা করতে গেলে পুলিশ তা ৩০৪ ধারায় নথিভুক্ত করে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews