1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন জ্বালানি তেল পাচার রোধে চুয়াডাঙ্গায় বিজিবির তল্লাশি জোরদার হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে ইরানের রেভোল্যুশনারি গার্ড রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

শোয়েব আখতারকে ছাড়িয়ে গেছেন মাশরাফি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮

এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। বড় ব্যবধানে হারলেও অনন্য অর্জনের দেখা ঠিকই পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে ফরম্যাটে উইকেট সংখ্যায় পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার শোয়েব আখতারকে ছাড়িয়ে গেছেন তিনি। মহেন্দ্র সিং ধোনিকে আউট করার মধ্য দিয়ে এ কীর্তি গড়েছেন টাইগার দলনেতা।

ভারতের ব্যাটিং ইনিংসের ৩৬তম ওভারে এসে সাফল্যের মুখ দেখেন মাশরাফি। তার করা ওভারের তৃতীয় বলটি ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে মোহাম্মদ মিঠুনের তালুবন্দি হন ধোনি। এ দিয়েই একদিনের ক্রিকেটে শোয়েব আখতারের চেয়ে বেশি উইকেট শিকারের কীর্তিতে নাম লেখান নড়াইল এক্সপ্রেস। অবশ্য সাজঘরে ফেরার আগে ৩৩ রান করে ভারতীয় সাবেক অধিনায়কও জানান দেন, এখনো ফুরিয়ে যাননি তিনি।

মাশরাফির আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু ২০০১ সালে। সেই থেকে এখন পর্যন্ত ১৯৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। প্রতি ইনিংসে বল করে নিজের নামের পাশে যোগ করেছেন ২৪৮ উইকেট। আর শোয়েব আখতার ১৯৯৮ সাল থেকে ২০১১ পর্যন্ত ১৩ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ১৬৩টি সীমিত ওভারের ম্যাচ খেলে ঝুলিতে ভরেন ২৪৭ উইকেট।

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটশিকারি বোলারদের তালিকায় ২৬তম স্থানে থেকে এশিয়া কাপ শুরু করেন মাশরাফি। উইকেট সংখ্যায় পাকিস্তানের সাবেক স্পিডস্টারকে ছাড়িয়ে যাওয়ায় একধাপ এগিয়ে এ মুহূর্তে ২৫তম স্থানে তিনি।

শোয়েবকে টপকানোর পর এবার ম্যাশের সামনে হাতছানি কপিল দেব, চামিন্দা ভাস, মাখায়া এনটিনি, জেমস অ্যান্ডারসন, হরভজন সিং, অ্যালান ডোনাল্ড, জ্যাক ক্যালিসদের মতো কিংবদন্তিদের ছাড়িয়ে যাওয়ার। এত বড় নামগুলোই হয়তো তাকে আরো দূর এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews