1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিশ্বকাপ প্লে-অফ ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাক কোচের রাজবাড়ীতে ঈদ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান চলছে, কয়েকজন গ্রেফতার দোহায় বিস্ফোরণের শব্দ, একই সময়ে উপসাগরীয় দেশগুলো নতুন হামলার শিকার মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের প্রশান্ত মহাসাগরে মাদক বোট সন্দেহে মার্কিন হামলায় ৬ জনের প্রাণহানি আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ড. খলিলুর রহমানের যোগদান তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ

শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার: মালিকের বাড়ি বিক্রি করে মেটানো হবে পাওনা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২১ মে, ২০২৫

নিউজ ডেস্ক:   বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে রাজধানীর কাকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ করা গার্মেন্টস শ্রমিকরা তাদের আন্দোলন প্রত্যাহার করেছেন। টিএনজেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট ও মহাখালী ডিওএইচএস-এ মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি আগামী ৭ কার্যদিবসের মধ্যে পরিশোধ করা হবে এমন ঘোষণার পর তারা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

এর আগে, আজ মঙ্গলবার (২০ মে) সকালে শ্রম ভবন থেকে মার্চ টু যমুনা কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন গার্মেন্টস শ্রমিকরা। এ সময় কাকরাইল মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেন। পরে সেখানেই বিক্ষোভ শুরু করেন তারা।

শ্রমিকরা জানান, গাজীপুরের টিএনজেড গ্রুপের ৮টি গার্মেন্টস ও আশুলিয়ার চেইন অ্যাপারেলস লিমিটেড দীর্ঘ সময় ধরে তাদের বেতন বন্ধ রেখেছে। এতে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বেশিরভাগ কর্মীরা টানা তিন মাসের বাসা ভাড়া দিতে পারেননি। এছাড়াও, বিভিন্ন দোকানের বাকি পরিশোধ করতে পারছেন না তারা। ফলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মার্চ করতে বাধ্য হয়েছেন তারা।

শ্রমিকরা তখন আরও জানান, গত দুই সপ্তাহ ধরে শ্রম ভবনে অবস্থান কর্মসূচি পালন করলেও সরকার থেকে কোনও ব্যবস্থা নেয়া হয়নি। ন্যায্য বেতন ভাতা পরিশোধ না করা পর্যন্ত কাকরাইল মোড়েই অবস্থান করবেন তারা। এ সময় বেতন-ভাতা পরিশোধে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও কামনা করেন তারা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews