1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:

সংবাদ সংগ্রহে বাধা, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসিকে স্মারকলিপি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২ জুন, ২০১৮

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সংবাদ সংগ্রহের সময় বাধার প্রতিবাদে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি  (বেরোবিসাস)। বৃহস্পতিবার বিকালে উপাচার্য ক্যাম্পাসে উপস্থিত না থাকায় পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপাচার্যের পিএস আমিনুর রহমান।

স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত ২৮ মে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং কয়েকজন কর্মচারী বাধার শিকার হন বিশ্ববিদ্যালয়ের কর্মরত বেশ কয়েকজন সাংবাদিক, যা মোটেই কাম্য নয়। গণমাধ্যমের স্বাধীনতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বার্থে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সংবাদ সংগ্রহের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি।

ক্যাম্পাসে সাংবাদিকদের সংবাদ পরিবেশনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার অনুরোধও  জানান সাংবাদিক নেতারা।

প্রসঙ্গত, এর আগেও একটি জাতীয় দৈনিকের একজন সাংবাদিককে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণার জন্ম দিয়েছে বলেও উল্লেখ করা হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews