1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
অনুভূতিহীন হয়ে গেছি: ইতালির কোচ ট্রাম্পের ‘যুদ্ধ বন্ধের’ আশ্বাসে কমেছে তেলের দাম যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের ইলিয়াস আলী গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রীর সাক্ষাৎ; বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস সংবিধান সংশোধন কমিটিতে কারা থাকবেন ইঙ্গিত দিলেন চিফ হুইপ হঠাৎ এত পুলিশ! নিস্তব্ধ সীমান্ত মুহূর্তেই পরিণত হয় কৌতূহলে ক্রিমিয়ায় ২৯ আরোহী নিয়ে বিধ্বস্ত রুশ বিমান, সবাই নিহত ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

সংবিধান সংশোধন কমিটিতে কারা থাকবেন ইঙ্গিত দিলেন চিফ হুইপ

অনলাইন ডেস্ক
  • আপডেট এর সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সংবিধান সংশোধনের জন্য সরকার আন্তরিক বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

বুধবার (১ এপ্রিল) সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে এ কথা জানান তিনি।

নুরুল ইসলাম মণি বলেন, সংবিধান সংশোধনে অচিরেই সবার অংশগ্রহণে একটি কমিটি গঠন করা হবে। খুব শিগগিরই করা হবে। কত সদস্যের কমিটি হবে তা চূড়ান্ত নয়, তবে সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা কমিটিতে থাকবেন।

তিনি আরও বলেন, সংসদকে কার্যকর করতে চাই। আমরা যা কিছুই করি তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধান সংশোধন কমিটিতে আমরা তাদের (বিরোধী দল) চাই। আমাদের সদিচ্ছা আছে। তারা সংবিধান সংশোধন কমিটিতে থাকবেন এমনটাই প্রত্যাশা করি।

সরকার দলীয় চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের জন্য, দেশের কল্যাণের জন্য যা করণীয় সব আমরা করতে চাই এবং এই চাওয়ায় বিরোধী পক্ষকে সঙ্গে চাই।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews