ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

সরকারের শেষ বাজেট অধিবেশন বসছে আজ

প্রতিনিধির নাম :

জাতীয় সংসদের ২১তম অধিবেশন বসছে আজ। সোমবার বেলা ১১টায় অধিবেশন শুরু হবে। এই অধিবেশনেই ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি হবে বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট।

এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের কার্যসূচি ঠিক করা হবে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও ওই বৈঠকে অংশ নেবেন।

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ গত ১৬ মে সংসদের ২১তম অধিবেশন আহ্বান করেন।

অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধিবেশন দীর্ঘ হবে। আগামী ৭ জুন পরবর্তী অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। সেদিন বেলা সাড়ে ১২টায় জাতীয় সংসদে ব্যক্তিগত ১২তম বাজেট উপস্থাপন করবেন তিনি।

এবার ভোটের বছরের বাজেটের আকার চার লাখ ৬০ হাজার কোটি টাকার মতো হতে পারে বলে আগেই জানিয়ে রেখেছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবের পর পুরো অধিবেশন জুড়ে তার ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। বাজেট পেশ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে এ অধিবেশনে।

প্রতিবারের মত এবারো ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে। বাজেট বক্তৃতা, বাজেটের সংক্ষিপ্তসার, বার্ষিক আর্থিক বিবৃতি, সম্পূরক আর্থিক বিবৃতি, মধ্য মেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি, বিকশিত শিশু: সমৃদ্ধ বাংলাদেশ, শিশু বাজেট ২০১৮-১৯, ডিজিটাল বাংলাদেশেনর পথে অগ্রযাত্রা: হালচিত্র ২০১৮, জলবায়ু সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে বাজেট প্রতিবেদন ২০১৮-১৯, জেন্ডার বাজেট প্রতিবেদন, সংযুক্ত তহবিল-প্রাপ্তি, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৮, মঞ্জুরি ও বরাদ্দের দাবিসমূহ (পরিচালন ও উন্নয়ন), বিস্তারিত বাজেট (উন্নয়ন), মধ্য মেয়াদী বাজেট কাঠামো এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের ২০১৮-১৯ অর্থবছরের বাজেট সংক্ষিপ্তসার ওয়েবসাইটে প্রকাশসহ জাতীয় সংসদ থেকে সরবরাহ করা হবে। একইসঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রণীত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যাবলী-২০১৭-১৮ জাতীয় সংসদে পেশ করা হবে।

বাজেটকে আরো অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd -এ বাজেটের সকল তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করা যাবে এবং দেশ বা বিদেশ থেকে ওই ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ প্রেরণ করা যাবে। প্রাপ্ত মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে। বাজেটের ওপর দীর্ঘ আলোচনা শেষে সংবিধান অনুযায়ী আগামী ৩০ জুনের মধ্যে প্রস্তাবিত বাজেটটি সংসদে পাসের কথা রয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হয়। শেষ হয় ১২ এপ্রিল। মোট পাঁচ কার্যদিবসের এই অধিবেশনে পাঁচটি সরকারি বিল পাস হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮
২৫ বার পঠিত হয়েছে