
আলমাস হোসেনঃ
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে প্রাইভেটকার ছিনতাই কালে তিন ভ‚য়া ডিবি কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের তলাশী করে দুইটি ছুরি উদ্ধার করা হয়। বুধবার (১১ই জুলাই) ভোরে সাভারের ইমান্দিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-রাজধানীর লালবাগ থানার লালবাগ ঘোড়াশাল মাজার এলাকার ফারুক হোসেনের ছেলে মোঃ রুবেল হোসেন। বরিশালের কোতয়ালী থানার রাজারচর এলাকার মোঃ রতন মোলার ছেলে আনিসুর রহমান মোলা এবং বরিশালের হিজলা থানার চিড়াখোলা গ্রামের দোলোয়ার হোসেন ফকিরের ছেলে মোঃ সজীব।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আবুল বাশার এই প্রতিবেদক কে জানান, আটককৃত তিনজন ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাভার বাসস্ট্যান্ড থেকে একটি প্রাইভেটকার ভাড়া করে ইমান্দিপুরে নিয়ে যায়। ওই প্রাইভেটকার চালকের সন্দেহ হলে সে ডাক-চিৎকার শুরু করে। এসময় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ‚য়া ডিবি পুলিশ কর্মকর্তা পরিচয় দানকারী চক্রের তিন সদস্যকে আটক করে। তাদের তলাশী করে ছিনতাইয়ে ব্যবহৃত দুইটি ছুরি উদ্ধার করা হয়। এছাড়া আগে থেকে অবস্থান নেয়া এই চক্রের আরও ৩/৪ জন সহযোগী পালিয়ে যায় বলে জানান এই ডিবি কর্মকর্তা।
এ ঘটনায় প্রাইভেটকার চালক মোঃ বাবু মিয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।