ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ Logo ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্ট, নিজের অজান্তেই এই রোগে ভুগছেন না তো Logo স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করা কি বৈধ? Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড

সাম্প্রদায়িক অপশক্তি কঠোর হাতে দমন করছে সরকার

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : দেশে নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমেই শান্তি বজায় থাকবে বলে আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। আজ বুদ্ধ পূর্ণিমা। মহামারি করোনার কারণে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে চলছে আনুষ্ঠানিকতা। সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে হয়েছে প্রতীকী শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব।

অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সব ধর্মই মানুষের কল্যাণ ও শান্তির কথা বলে। অথচ মাঝে মাঝে দেশে সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দেয়। তবে, সরকার এই অপশক্তিকে দমনে কঠোর রয়েছে।’

দেশে নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমেই শান্তি বজায় থাকবে বলে আশা জানান মন্ত্রী।

বাংলাদেশ বৌদ্ধ সংস্কৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রীর বক্তব্যের পর বের করা হয় প্রতীকী শান্তি শোভাযাত্রা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
৪ বার পঠিত হয়েছে