ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ Logo ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্ট, নিজের অজান্তেই এই রোগে ভুগছেন না তো Logo স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করা কি বৈধ? Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড

সুন্দরবনে আবারও আগুন

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসে ভারানি এলাকায় আবারও আগুন লেগেছে। মঙ্গলবার (০৪ মে) নিভে যাওয়া আগুনে পুড়ে যাওয়া স্থানের দক্ষিণ পাশে বুধবার (০৫ মে) সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের মাধ্যমে আগুনের খবর পেয়ে বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলার তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে। এর আগে গত ৩ এপ্রিল বেলা ১২টার দিকে শরণখোলা রেঞ্জের দাসে ভারানি এলাকায় আগুন লাগে। ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয়দের প্রায় ৩০ ঘণ্টা চেষ্টায় মঙ্গলবার বিকেল ৫টায় আগুন নিভে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা সঞ্জয় দাস বলেন, আগুনের খবর পেয়ে আমরা বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলার তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। সোমবার যেখানে আগুন লেগেছিল, এবারের আগুন তার থেকে কিছুটা কাছাকাছি স্থানে।

ভোলা নদী থেকে আমরা ২৫টি ডেলিভারি পাইপ লাগিয়ে আগুন লাগার স্থান পর্যন্ত নিয়েছি। আমরা আগুনের স্থানে পানি দেওয়া শুরু করেছি। আশা করছি, খুব তারাতারি আগুন নেভাতে সক্ষম হব।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, মঙ্গলবার যেখানে আগুন লেগেছিল সেখানের পাশে কিছু ধোয়ার মত দেখা গেছে। আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি।

তারা ঘটনাস্থলে পৌঁছেছে। সুন্দরবনের বনরক্ষী ও কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছে। আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
৯ বার পঠিত হয়েছে