ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পিরোজপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ Logo চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী Logo সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১,১০,৩৬৪ কৃষক : কৃষিমন্ত্রী Logo আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী Logo হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

সেরা রপ্তানিকারকের পুরস্কার পেল ওয়ালটন

প্রতিনিধির নাম :

হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) এর কাছ থেকে সেরা রপ্তানিকারকের পুরষ্কার পেল ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রযুক্তি পণ্য উৎপাদনের মাধ্যমে দেশের আমদানি নির্ভরতা হ্রাস, রপ্তানি ও বৈদেশিক বাণিজ্যে বাংলাদেশকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করার উদ্যোগসহ সর্বোপরি দেশের অর্থনীতিতে অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ওয়ালটন পেল ‘এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’।

গত শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘অষ্টম এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ওয়ালটনসহ মোট ছয়টি প্রতিষ্ঠানকে সেরা রপ্তানিকারকের পুরষ্কার দেয়া হয়। আমদানি-বিকল্প শিল্পে অসামান্য অবদান ক্যাটাগরিতে এই পুরস্কার জিতে নেয় দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। তার কাছ থেকে সেরা রপ্তানিকারকের পুরষ্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ভাইস-চেয়ারম্যান এসএম শামসুল আলম। সংবাদ বিজ্ঞপ্তি

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮
৮ বার পঠিত হয়েছে