ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জামাইকে স্বর্ণের আংটি উপহার দেওয়া কি জায়েজ Logo বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি, নেপথ্যে যে কারণ Logo ৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো Logo গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য

স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব বসছে

প্রতিনিধির নাম :

বিনোদন ডেস্ক:  ‘চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২৫’ শুরু হতে যাচ্ছে আগামী ২৭ মে (মঙ্গলবার) থেকে। পাঁচ দিনব্যাপী উৎসবটি একযোগে দেশের আটটি বিভাগীয় শহরে ৩১ মে পর্যন্ত চলবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের চলচ্চিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

শনিবার (২৪ মে) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ৮টি বিভাগীয় শহরে একযোগে চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২৫ আয়োজন করা হবে।

জানা গেছে, এবার সারা দেশ থেকে ৩০০টি চলচ্চিত্র জমা পড়ে। প্রদর্শনীর জন্য নির্বাচিত হয় ৮৯টি চলচ্চিত্র। যার মধ্যে ৬০টি ফিকশন ও ২৯টি প্রামাণ্যচিত্র।

৫ দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে উদ্বোধক হিসেবে থাকবেন চলচ্চিত্র নির্মাতা অনম বিশ্বাস। সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এর আগে, ২০১৬, ২০১৮ ও ২০২১ সালে তিনবার এই উৎসব আয়োজন করা হয়েছিল।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
৩ বার পঠিত হয়েছে