1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

হাতীবান্ধায় মুক্তিযোদ্ধার পুকুর দখলের চেষ্টা, মা-মেয়েসহ আটক ৩

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯

লালমিনরহাটের হাতীবান্ধায় মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের পুকুল দখলের চেষ্টার অভিযোগে মা-মেয়ে ও জামাইকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার দক্ষিণগড্ডিমারী গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও উত্তর বিছনদই এলাকার আব্দুস ছাত্তারের স্ত্রী আমেনা বেগম, তার মেয়ে সাদিয়া আফরিন ও মেয়ে জামাই আশরাফ আলী

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের হাতীবান্ধা রেলস্টেশনের অদূরে পুকুরটি দখলের চেষ্টা করে এবং পুকুরটির চারপাশে থাকা টিনের বেড়া ভাংচুর ও মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা চালানো হয়েছে। ঘটনার পর পরেই আশরাফ-সাদিয়াসহ ৪ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় অভিযোগ করেন মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক জানান, মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের পুকুর দখলের চেষ্টা, ভাংচুর ও হামলার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের নিজ বাড়ির পাশে একটি পুকুর (জলাশয়) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। ওই পুকুরের পাশেই বসবাস করছেন আ.লীগ সভানেত্রীর মেয়ে-জামাই আশরাফ ও সাদিয়া আফরিন। ফলে ওই দম্পতির চোখে পড়ে মুক্তিযোদ্ধার লিজ নেয়া সেই জলাশয়ে। এক পর্যায়ে তারা শুক্রবার বিকেলে পুকুরটির চারপাশে থাকা টিনের বেড়া ভাংচুর করে দখলের চেষ্টা করেন। এ ঘটনায় থানা অভিযোগ করেন ওই মুক্তিযোদ্ধা। এমন খবর পেয়ে আবারো শনিবার আমিনা বেগমের নেতৃত্বে পুকুর দখলের চেষ্টাসহ দ্বিতীয় দফা টিনের বেড়া ভাংচুর চালানো হয়। এসময় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা বাঁধা দিতে এলে তাদের উপর হামলা চালানো হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews