ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

হোলি আর্টিজানে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা

প্রতিনিধির নাম :
নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা। ছবি: গুলশান-২, ঢাকা, ১ জুলাই। ছবি: আবদুস সালামআজ ১ জুলাই। ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার দুই বছর। সেই হামলায় নিহত ব্যক্তিদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। অন্য সময় ভবনটি বন্ধ থাকলেও আজ রোববার সকাল ১০টা থেকে চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়েছে।

সকাল ১০টার আগেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হোলি আর্টিজানের সেই ভবনের সামনে বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, পুলিশ কমিশনার, ডিএমপি কমিশনার ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়া বিভিন্ন সংগঠন ও ব্যক্তিও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বিভিন্ন দূতাবাসের কর্মীরাও শ্রদ্ধা জানান। সেদিন ছুরিকাঘাতে ১৭ বিদেশি নিহত হয়েছিলেন। গুলশান-২, ঢাকা, ১ জুলাই। ছবি: আবদুস সালামনিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়ায়দুল কাদের বলেছেন, ‘মর্মান্তিক ও নৃশংস এ ঘটনার তদন্তে সরকার বসে নেই। পুলিশ কমিশনার আমাকে জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ বৈশ্বিক একটি সমস্যা। তবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তারা অনেকটাই নিস্তেজ হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তারা নির্মূল হয়েছে এটা বলব না, তবে তারা দুর্বল হয়েছে। আমরা নিরাপদ আছি।’

সেদিনের হোলি আর্টিজান ভবনের বর্তমান অবস্থা। গুলশান-২, ঢাকা, ১ জুলাই। ছবি: আবদুস সালাম২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে নয়টার দিকে হোলি আর্টিজান বেকারিতে অতর্কিতে আক্রমণ করে পাঁচ জঙ্গি। তারা ভেতরে থাকা সবাইকে জিম্মি করে এবং গুলি করে, কুপিয়ে, ছুরিকাঘাতে ১৭ বিদেশি ও ৩ জন বাংলাদেশিকে হত্যা করে। সেখানে তাৎক্ষণিক অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের বোমায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। আহত হন র‍্যাব-১-এর তখনকার অধিনায়ক লে. কর্নেল তুহিন মাসুদ, পুলিশের গুলশান অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আবদুল আহাদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। গুলশান-২, ঢাকা, ১ জুলাই। ছবি: আবদুস সালামএই হামলা ও জিম্মি সংকট চলাকালে এর দায় স্বীকার করে সিরিয়া-ইরাকভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট)। এমনকি জিম্মি সংকট চলাকালে হত্যাযজ্ঞের ছবি আইএসের নিজস্ব অনলাইন আমাক নিউজে প্রকাশ করা হয়। অবশ্য বাংলাদেশ সরকার আগের বিভিন্ন ঘটনার মতো এই ঘটনায়ও আইএসের দাবি নাকচ করে দেয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮
১৫ বার পঠিত হয়েছে