1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিশ্বকাপ প্লে-অফ ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাক কোচের রাজবাড়ীতে ঈদ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান চলছে, কয়েকজন গ্রেফতার দোহায় বিস্ফোরণের শব্দ, একই সময়ে উপসাগরীয় দেশগুলো নতুন হামলার শিকার মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের প্রশান্ত মহাসাগরে মাদক বোট সন্দেহে মার্কিন হামলায় ৬ জনের প্রাণহানি আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ড. খলিলুর রহমানের যোগদান তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ

২০২০ সালে এশিয়ার মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে সবচেয়ে বেশি: ফোর্বস

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০

২০২০ সালে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস। খবর দ্যা এশিয়ান এজের

প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি বিনিয়োগ, তৈরি পোশাক শিল্প, স্বল্প মজুরির শ্রমিক ও অন্যান্য শিল্পকারখানার কারণে চলতি বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের হার ৮ শতাংশ হবে। শ্রমিক খরচ কম হওয়ায় টেক্সটাইল খাত, তৈরি পোশাক ও অন্যান্য শিল্পে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ দিন দিন বাড়ছে।

ফোর্বস জানিয়েছে, ২০২০ সালে বৈশ্বিক মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির ৫০ শতাংশ এশিয়া থেকে আসবে। প্রবৃদ্ধির হারে চলতি বছর এশিয়ায় সবার ওপর থাকতে পারে বাংলাদেশ। ২০১১ সালের পর থেকে বাংলাদেশের প্রবৃদ্ধি প্রতিবছর কমপক্ষে ৬ শতাংশ ছিল।

বাংলাদেশের পরে এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি হতে পারে প্রতিবেশি দেশ ভারতের। তাদের প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ২ শতাংশ। ২০১৬ সালে ভারতের প্রবৃদ্ধি ৮ দশমিক ১৭ শতাংশ থাকলেও চলতি বছর তা কমে যাবে। এ বছর সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত তাজিকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে। সোনা ও রুপার খনি, ধাতু প্রক্রিয়াকরণ, ১০ লাখ প্রবাসীর পাঠানো রেমিট্যান্সে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে।

এশিয়ার আরেক দেশ মিয়ানমারের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি বছর ৬ দশমিক ৮ শতাংশ হবে। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি গত ৩ বছরে সাড়ে ৬ শতাংশের ওপর ছিল।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews