1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিশ্বকাপ প্লে-অফ ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাক কোচের রাজবাড়ীতে ঈদ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান চলছে, কয়েকজন গ্রেফতার দোহায় বিস্ফোরণের শব্দ, একই সময়ে উপসাগরীয় দেশগুলো নতুন হামলার শিকার মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের প্রশান্ত মহাসাগরে মাদক বোট সন্দেহে মার্কিন হামলায় ৬ জনের প্রাণহানি আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ড. খলিলুর রহমানের যোগদান তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ

৩৯ প্রতিষ্ঠানের ২০৮ সেবা একই প্ল্যাটফর্মে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

বাংলাদেশে এই প্রথমবার আমদানি রপ্তানি সহজ করতে একই প্ল্যাটফর্মে ৩৯ সরকারি প্রতিষ্ঠানের ২০৮ সেবা প্রদানে উদ্যোগ নেয়া হয়েছে। ২০২২ সালের ডিসেম্বর থেকে এ সেবা প্রদান করতে সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

সিলেটে এক হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত “বাংলাদেশ ন্যাশনাল সিঙ্গেল উনডো (এনএসডব্লিউ) এর লক্ষ্য ও কর্মপরিকল্পনা” বিষয়ক তিন দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন এসব কথা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য খন্দকার আমিনুর রহমান, সদস্য মাসুদ সাদিক, আইএফসির বেসরকারি খাত বিষয়ক বিশেষজ্ঞ নুসরত নাহিদ বাবি। সভাপতিত্ব করেন সিলেটের কাস্টমস্ এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার গোলাম মো. মনির।

এনবিআর চেয়ারম্যান ব্যস্ততার কারণে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত এনবিআরের মূল দপ্তর থেকে অনলাইনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, “দেশে বিনিয়োগের গতি বাড়াতে নতুন এ প্রকল্প ‘বাংলাদেশ ন্যাশনাল সিঙ্গেল উনডো (এনএসডব্লিউ)’ গ্রহণ করা হয়েছে। এনবিআর এ প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে। এতে একজন বিনিয়োগকারী আমদানি রপ্তানি সংক্রান্ত সকল সেবা অতি দ্রুত পাবে। তাকে সরকারি অফিসে অফিসে আর ঘুরতে হবে না। নতুন এ উদ্যোগ বাস্তবায়ন হলে মিথ্যা ঘোষণায় আমদানি রপ্তানির সুযোগ কমে যাবে।”

অনুষ্ঠানে খন্দকার মো. আমিনুর রহমান বলেন, “বর্তমানে চট্টগ্রাম বন্দরে ক্ষেত্রবিশেষে আমদানি কাজে আটদিন এবং রপ্তানি কাজে পাঁচদিন ব্যয় হয়। নতুন এ প্রকল্প বাস্তবায়ন হলে এসব কার্যক্রম আট ঘণ্টায়ও সম্পন্ন করা সম্ভব হবে। এরই মধ্যে এ প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন ধাপে কাজ শুরু হয়েছে।”

অনুষ্ঠান থেকে জানা যায়, বিশ্বব্যাংকের ৭৪ দশমিক ১ মিলিয়ন ডলার ব্যয়ে এ নতুন প্রকল্প বাস্তবায়ন হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজে আমদানি-রপ্তানিকারকরা বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংঘনিরোধ বিভাগ, প্রধান আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, পশু সম্পদ অধিদপ্তর, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ, বিডা, চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, বিস্ফোরক অধিদপ্তর, পরমাণু শক্তি কমিশন, বিএসটিআই, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বেজা, বেপজা, বিটিআরসি, এনবিআর, বাংলাদেশ ব্যাংকসহ ৩৯ প্রতিষ্ঠানের সেবা একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে। এ প্রকল্পের সকল কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে।

২০১৭ সালের এপ্রিলে বিশ্বব্যাংক বাংলাদেশ ন্যাশনাল উনডো প্রকল্পের কার্যক্রম শুরুর প্রস্তাব করে। ২০১৭ সালের একনেকে এ প্রকল্প অনুমোদন হয়। ২০১৮ সালের জুলাইয়ে ৩৯ সরকারি প্রতিষ্ঠানের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নে সমঝোতা স্বাক্ষরিত হয়। ব্যবসায়ীরা আমদানি রপ্তানি সংক্রান্ত কাজে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, তা নিয়ে এরই মধ্যে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, তৈরি পোশাকখাতের ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ-এর সঙ্গে এনবিআর আলোচনা করে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews