ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

৪ মাস নিখোঁজ থাকা কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর গ্রেপ্তার

প্রতিনিধির নাম :

প্রায় চার মাস নিখোঁজ থাকার পর কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে তাকে আটক করে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ( ডিবি)।

আজ শনিবার সকালে ডিবির (উত্তর) এডিসি শাহজাহান সাজু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তাকে গতরাতে (শুক্রবার) শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৫ সালে গুলশান থানায় দায়ের করা এক নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ দীর্ঘদিন নিখোঁজ থাকার পর আপনারা তাকে কিভাবে পেলেন- এমন প্রশ্নের জবাবে শাহজাহান সাজু বলেন, ‘আমরা তার মোবাইল ট্র্যাকিং করে অবস্থান নিশ্চিত হই। এরপর তাকে গ্রেপ্তার করি।’ তার বিরুদ্ধে অন্য কোন মামলা আছে কিনা- এ বিষয়ে এডিসি বলেন, ‘আমরা তাকে গুলশান থানার একটি মামলায় আদালতে চালান করছি। আর কোন মামলা তার বিরুদ্ধে আছে কিনা, খতিয়ে দেখতে হবে।’ ২৭ আগস্টের পর থেকে আমিনুর রহমান কোথায় ছিলেন- এমন প্রশ্নের জবাবে এডিসি শাহজাহান সাজু বলেন, ‘আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে পারিনি। আজকে (শনিবার) আদালতে হাজির করে রিমান্ডে আনব। তখন বিস্তারিত জানা যাবে।’ প্রসঙ্গত, গত ২৭ আগস্ট রাত ১০টার দিকে নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারে পল্লীবিদ্যুৎ অফিসের পাশে বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
২০ বার পঠিত হয়েছে