ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ

৫ লাখ সৌদি রিয়াল লুটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ ব্যক্তিকে গ্রেফতার

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:  রাজধানীর একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের ৫ লাখ সৌদি রিয়াল লুটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ। বুধবার এ তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আসলাম হোসেন।

ওসি আসলাম হোসেন বলেন, গতকাল মঙ্গলবার রাতে এ-সংক্রান্ত অভিযোগ পেয়ে তারা তৎপরতা শুরু করেন। রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের এক কর্মীও আছেন। অভিযানে ২ লাখ ৬৯ হাজার সৌদি রিয়াল উদ্ধার হয়।

পুলিশের কাছে অভিযোগে বলা হয়, গতকাল বিকেলে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানটির এক কর্মী ৫ লাখ সৌদি রিয়াল নিয়ে প্রাইভেটকারে করে পল্টন থেকে উত্তরায় যাচ্ছিলেন। সন্ধ্যার দিকে তিনি তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আসেন। তখন ছিনতাইকারীরা প্রাইভেটকারটি ঘিরে ফেলে।

অস্ত্রের মুখে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানটির কর্মীর কাছ থেকে ৫ লাখ সৌদি রিয়াল লুটে নেয় ছিনতাইকারীরা।

ওসি বলেন, অভিযোগ পেয়েই তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তদন্ত শুরু করে। জানা যায়, ঘটনাটি ছিল সাজানো। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
৫ বার পঠিত হয়েছে